somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসলামে বিশ্বাস এবং অবিশ্বাসের উপাদান আছে

২০ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ইসলামে বিশ্বাসের উপাদান আছে মনোযোগিদের জন্য এবং অবিশ্বাসের উপাদান আছে অমনোযোগীদের জন্য। অমোনোযোগীরা যেন জান্নাতের পথে না চলে এ ব্যবস্থা সেজন্য।কারণ আল্লাহ তাঁর জান্নাত সৃষ্টি করেছেন মনোযোগীদের জন্য।অমনোযোগীদের জন্য তিনি চিরস্থায়ী ইবাদতের ব্যবস্থা রেখেছেন। এটা তারা স্বেচ্চায় গ্রহণ করবে যখন তারা দেখবে এটা না মেনে নিলে তাদেরকে চিরস্থায়ী জাহান্নামে জ্বলতে হবে। যারা চিরস্থায়ী ইবাদত কবুল করবে না তাদেরকে জাহান্নামে এক চুব দিলেই তারা চিরস্থায়ী ইবাদত কবুল করবে।আল্লাহর ইচ্ছা চিরস্থায়ী তাঁর ইবাদত চলুক। অমনোযোগীরা তাঁর সেই ইচ্ছা পূরণ করবে।

কেউ যা সে দেখছে তার প্রতি সে একটু মনোযোগী হলেই সে কিছুটা ঈমানদার হয়ে পড়ে। আর সামান্য ঈমান থাকলেও কেউ চিরস্থায়ী ইবাদতে আটকা পড়বে না। তারা কিছু কাল ইবাদত করেই এর থেকে মুক্তি পেয়ে জান্নাতে চলে যাবে।কেউ যা সে দেখছে তার প্রতি বেশী মনোযোগী হলে তার ঈমান ও আমল বেড়ে যায়। এরা সরাসরি জান্নাতে যাবে। তাতেও আটটা র্যাং কিং আছে। কারা ইবাদত করছে বা কারা ইবাদত করছে না তা’ দু’জন তাদের প্রত্যেকের কাঁধে বসে দেখছে। তারা সব কিছু আবার লিখেও রাখছে।স্বল্প সময়ের এ ইবাদতে অনন্তকালের জীবন মান নির্ধারিত হবে।

ইসলাম বিষয়ে অনেকে এটা কেন সেটা কেন প্রশ্ন করে। এসব আসলে ঈমানের পরীক্ষার জন্য। মনোযোগীরা আল্লাহ কেন কি করেন সেটা বুঝে। সেজন্য তারা অবান্তর প্রশ্ন করে না। তারা তাদের পরকাল গঠনে ব্যস্ত থাকে। অনন্ত কাল কোন ইবাদত না করে সব কিছু ফাও পেতে অনেকে ন্বল্পকাল ইবাদতে লিপ্ত। যাদেরকে বুঝালেও যারা বুঝে না তাদেরকে বুঝাতে গিয়ে মনোযোগীরা তাদের মূল্যবান সময় নষ্ট করে না। একটা লোককে দেখলাম নিজের এবং অন্যের অবিশ্বাস পাকাপোক্ত করতে অনেক পরিশ্রম করছে। মৃত্যু হলেই সে বুঝবে নিজেকে অনেক বেশী বুদ্ধিমান মনে করা সে আসলে কতটা বোকা ছিল।

অবিশ্বাসীরা তাদের অবিশ্বাস দূরিকরণে আল্লাহর সাক্ষাত কামনা করে। কিন্তু তাদের অবিশ্বাস দূরিকরণের উপায় হলো সে যা দেখছে, শুনছে বা অনুভব করছে সেসবের প্রতি মনোযোগ। কেউ তার অবিশ্বাস দূরিকরণের যোগ্যতা অর্জন করলে আল্লাহ তার অবিশ্বাস দূর করে তার বিশ্বাসী হওয়ার ব্যবস্থা করেন।সুতরাং কারো অবিশ্বাসের জন্য সে নিজে দায়ী। তাদের জন্য আফসোস করার দরকার নেই। কেউ ঈমানের যোগ্যতা লাভ করলে সে কিছুতেই ঈমান থেকে বঞ্চিত থাকে না। এ বিষয়ে আল্লাহর যথেষ্ট খেয়াল আছে। সবার অতি কাছে থেকেই তিনি সবার খেয়াল রাখেন। অমনোযোগী খুব ভালো মানুষ হলেও সে ঈমান প্রাপ্ত হয় না। আর মনোযোগী খুব মন্দ লোক হলেও তার ঈমানের ব্যবস্থা হয়ে যায়। তবে মন্দ হওয়ার কারণে সে র্যাং কিং এ পিছিয়ে পড়ে। কারো কোন কিছুতে আল্লাহর কোন লোকসান নাই। লোকসানের কাজ যে করে লোকসানটা একা তার হয়।
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:০১
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪৫


শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

সম্প্রতি ভারতের নয়াদিল্লিভিত্তিক The Foreign Correspondents' Club of South Asia আয়োজিত একটি বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও... ...বাকিটুকু পড়ুন

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৯:০৩

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-



(১) ৫ আগস্ট ২০২৪, সেনা তত্বাবধানে শেখ হাসিনার চপ্পল পড়ে দৌড়ে হেলিকপ্টার যোগে পলায়ন দৃশ্য
"১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×