somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবি সোনাবীজ অথবা ধুলোবালিছাই

১১ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




সোনবীজ অথবা হে ধুলোবালি ছাই
অবশেষে এলেনতো উঁকি দিয়ে যেতে!
কবিতার পাঠ শেষে কিছু কথা বলে
বুঝালেন কত কথা মুগ্ধ মনে পড়ি।
কি সৌরভ সে কথার বহে প্রাণ মনে,
দৃষ্টান্তের ফুল কত ঝরে পড়ে হেথা
অঞ্জলীতে সে ফুলের শোভা চেয়ে দেখি,
অজানার কথাগুলো চন্দ্র স্নাত যেন।

আপনার আগমন হেথা বৃষ্টি রোদ
সিক্ত করে দীপ্ত করে কষ্ট করে দূর।
সে সকল হৃদয়েতে ফুর ফুরে বায়
উড়ে চলে অহর্নিশ সুখ সেতো বটে!
নায়ে চড়ে যেন বধু পিতৃ গৃহে যায়
আনন্দেতে ঢল ঢল টলটল মন।

-প্রিয় কবি আপনাকে নিয়েই প্রথম অমিত্রাক্ষরের ট্রায়াল করলাম। আপনার মন্তব্য সহ পোষ্ট করতে চাই বলে, আশা করি সেটা সিগ্র পাব। তারপর আপনার অনুমতি সাপেক্ষে পোষ্ট করব।

কবির মন্তব্য

এ আপনি কী করেছেন ফরিদ ভাই? আমাকে নিয়েও সনেট লিখে ফেললেন! আমার জন্য এ এক দারুণ চমক।

আমার সনেটের উপর পোস্টটাতে নিয়ম ভাঙার কথা বলেছিলাম বেশ জোরে-সোরে। আপনি সেই নিয়ম ভাঙার খেলায়ও এক দারুণ চমক দেখালেন।

এটাকে অমিত্রাক্ষর বলা যেতে পারে, তবে অমিত্রাক্ষর ছন্দের আরো প্রধান বৈশিষ্ট্য এখানে অনুপস্থিত রয়েছে, যেমন, বাক্যের প্রবহমানতা। এটা খাঁটি মাত্রাবৃত্ত হয়েছে, যাতে প্রতি পঙ্‌ক্তিতে ৮ ও ৬ মাত্রার দুটি পর্ব রয়েছে।

আপনার প্রচেষ্টা অব্যাহত থাকুক। সনেট আজকাল তেমন কাউকে লিখতে দেখা যায় না। আমার জানা ও দেখা মতে নির্ঝর নৈঃশব্দ্য নিয়মিত সনেট লিখছেন, এবং এবারের বইমেলায় তাঁর সনেটগুচ্ছ বই আকারে বের হয়েছে। এ ছাড়া ফেইসবুকে কালেভদ্রে দু-একজনকে লিখতে দেখা যায়। আজকাল যেখানে অন্ত্যমিলকে ঝাঁটিয়ে তাড়িয়ে দেয়া হচ্ছে, সেখানে সনেট লিখে অন্ত্যমিলকে ফিরিয়ে আনতে অনেকেই হয়ত পছন্দ করছেন না, তা ছাড়া সনেট লিখা একটা জটিল কাজই আমার কাছে মনে হয়। কতসব নিয়ম শৃঙ্খল!! তবে আপনার সনেট লিখা পড়লে মনে হয় এ কাজ আপনার পক্ষে নিতান্ত অনায়াসলব্ধ।

ভালো থাকুন। আমি রিক্ত। কিন্তু আমার নামে সনেট লিখায় আমি সত্যিই সিক্ত এবং আনন্দিত প্রিয় ফরিদ ভাই।

অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সব সময়।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬
২২টি মন্তব্য ২৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার একশততম পোস্ট!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২২ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:১৮



আমার একশততম পোস্ট!

আজ আমার লেখকজীবনের এক ছোট্ট কিন্তু হৃদয়ের গভীরে দাগ কাটা দিন- সামহোয়্যারইন ব্লগ এ আমার একশততম পোস্ট। সংখ্যার হিসেবে হয়তো ১০০ খুব বড় কিছু নয়।... ...বাকিটুকু পড়ুন

ভুল শুধু ভুল, আমি কি করছি ভুল?

লিখেছেন রবিন.হুড, ২২ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৪১

আমি টাকার পিছনে না ছোটার কারনে আমার হাতে যথেষ্ট সময় থাকায় সে সময়টুকু সামাজিক কাজে ব্যয় করার চেষ্টা করছি। আবার বিলাসিতা পরিহার করার কারনে অল্প কিছু টাকা সাশ্রয় করছি যা... ...বাকিটুকু পড়ুন

সংসদের বায়না : ৩০ সেট গয়না

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২২ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১:১৪

একসময় এই প্রবাদটি খুব প্রচলিত ছিল, এমনকি পণ্ডিত মহলেও এটি নিয়ে ঠাট্টা-মশকরা করা হতো।
সময় বদলে গেছে; যমুনা নদী দিয়ে বহু জল বয়ে গিয়ে সাগরে মিশেছে।



বাস্তবতার নিরিখে আমাদের সমাজে... ...বাকিটুকু পড়ুন

ফুল ট্যাঙ্ক স্বপ্ন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৬



শহরের সকালগুলো এখন আর আগের মতো নয়। সূর্য ওঠার আগেই পেট্রোল পাম্পের সামনে লম্বা লাইন পড়ে যায়। সেই লাইনের মাঝখানে দাঁড়িয়ে থাকে রিদম—একটি নামকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আর জীবনের বাস্তবতায় আটকে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশি দৃষ্টিতে পশ্চিমবঙ্গের নির্বাচন ও ভারতের হিন্দুরাষ্ট্র হয়ে ওঠার প্রক্রিয়া

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১:০৬


কাল থেকে দুই ধাপে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনীতি ভারতের কেন্দ্রীয় ক্ষমতা ও মতাদর্শ দ্বারা যেমন প্রভাবিত, তেমনি এর প্রতিক্রিয়া বাংলাদেশেও প্রতিফলিত হয়। হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী শক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

×