somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ফরিদ আলম
সুন্দর জীবন সকলে পায় না, তবে কিছু লোক জীবনকে সুন্দর করে গড়ে তোলেন। আর সুন্দর জীবনের জন্য চাই সুন্দর জীবন ব্যবস্থা। নিঃসন্দেহে ইসলাম হল শ্রেষ্ঠ সুন্দর জীবন ব্যবস্থা।

মুসলিমরা কেন দুঃখে-কষ্টে? অথচ অন্যরা উন্নত।

১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চারিদিকে এমন অনেক মানুষ আছে যারা প্রশ্ন করে আমরা মুসলিমরা এত গরীব কেন? কাফেররা তো অনেক বড়লোক। তারা সুখী। তারা বাড়ি গাড়ী নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাচ্ছে। আর আমরা আছি কষ্টে। আবার এমন মানুষও আছে যাদের নামাজের কথা বা পাপকাজ থেকে দূরে থাকার কথা বললে সে বলে, 'আমি যদি পাপী হতাম তাহলে আল্লাহ আমাকে এতকিছু দিতনা। আমার চাকরী আছে, বড় বাড়ি আছে, গাড়ীও আছে। আর আমি সুখী। আমার রোগ ব্যাধীও হয়না। আর তুমি এত নামাজ রোজা করে কি আছে তোমার'?

এর উত্তর কুর'আন হাদীসেই স্পষ্টভাবে আছে -

'কেউ পার্থিব-সুখ কামনা করলে আমি যাকে যা ইচ্ছা সত্বর দিয়ে থাকি। পরে ওর জন্য জাহান্নাম নির্ধারিত করি; যেখানে সে নিন্দিত ও (আল্লাহর) অনুগ্রহ থেকে দূরীভুত অবস্থায় প্রবেশ করবে। আর যারা মু'মিন হয়ে পরলোক কামনা করে এবং তার জন্য যথাসাধ্য সাধনা করে, তাদেরই সাধনা স্বীকৃত হবে' [সুরা ইসরা/১৮-১৯]

এছাড়াও এব্যাপারে সুরা হুদ/১৫-১৬; সুরা মু'মিন/৩৯; সুরা আনকাবুত/৬৪; সুরা আন'আম/৩২; সুরা হাদীদ/২০ এবং আরো অনেক আয়াতে বর্ণনা আছে।

একদা মুহাম্মাদ সা. চাটাই এর উপর হেলান দিয়ে শুয়েছিলেন। তাঁর পার্শ্বদেশে চাটাই এর স্পষ্ট দাগ পড়েছিল। তাঁর বগলে ছিল খেজুর গাছের চোকার বালিশ! তা দেখে উমার রা. কেঁদে ফেললেন। নবী সা. জিজ্ঞেস করলেন, 'হঠাত কেঁদে উঠলে কেন, হে উমার? উমার বললেন, 'হে আল্লাহর রাসুল! পারস্য ও রোম সম্রাট কত সুখ-বিলাসে বাস করছে। আর আপনি আল্লাহর রাসুল হয়েও এ অবস্থায় কালাতিপাত করছেন? আপনি আল্লাহর নিকট প্রার্থনা করুন, যেন তিনি আপনার উম্মতকে পার্থিব সুখ-সম্পদে সমৃদ্ধ করেন। পারস্য ও রোমবাসীদেরকে আল্লাহ দুনিয়ার সুখ সামগ্রী দান করেছেন, অথচ তারা তাঁর ইবাদত করে না!
একথা শুনে মুহাম্মাদ সা. হেলান ছেড়ে উঠে বসলেন এবং বললেন, 'হে উমার! এ ব্যাপারে তুমি এমন কথা বল? ওরা হল এমন জাতি, যাদের সুখ সম্পদকে এ জগতেই ত্বরান্বিত করা হয়েছে। তুমি কি চাও না যে, ওদের সুখ ইহকালে আর আমাদের সুখ পরকালে হোক? [বুখারী/৫১৯১; মুসলিম, ইবনে মাজাহ, সহীহুল জা'মে/১৩২৭]
৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×