somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ফরিদ আলম
সুন্দর জীবন সকলে পায় না, তবে কিছু লোক জীবনকে সুন্দর করে গড়ে তোলেন। আর সুন্দর জীবনের জন্য চাই সুন্দর জীবন ব্যবস্থা। নিঃসন্দেহে ইসলাম হল শ্রেষ্ঠ সুন্দর জীবন ব্যবস্থা।

ইসলাম যদি উগ্র আর চরমপন্থী ধর্ম হয় তবে এসব নির্দেশ কিসের?

১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

✦ 'ইমান হল সহিষ্ণুতা ও উদারতার নামান্তর' [ত্বাবারানী, সহীহুল জা'মে/২৭৯৫]
✦ 'যে ব্যক্তি সহজ-সরল ও কোমল হবে, সে ব্যক্তির জন্য আল্লাহ দোযখ হারাম করে দেবেন' [সহীহুল জা'মে/৬৪৮৪]
✦ 'যে ব্যক্তি নম্রতা থেকে বঞ্চিত, সে ব্যক্তি সর্ব প্রকার কল্যান থেকে বঞ্চিত' [আহমাদ, মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ, সহীহুল জা'মে/৬৬০৬]

✦ 'অবশ্যই আল্লাহ কৃপাময়। তিনি কোমলতা পছন্দ করেন। আর কোমলতার উপর যা প্রদান করেন, তা কঠোরতার উপর বরং এ ব্যতীত অন্য কিছুর উপর প্রদান করেন না' [মুওলিম/২৫৯৩]

✦ 'নম্রতা যে বিষয়ে থাকে সে বিষয়কে তা সৌন্দর্য্যমন্ডিত করে তোলে। আর যে বিষয়কে নম্রতা থেকে খালি করা হয়, সে বিষয় সৌন্দর্যহীন হয়ে যায়' [আহমাদ, মুসলিম, সহীহুল জা'মে/৫৬৫৪]

✦ 'একদা মা আয়েশা এক ব্যক্তিকে কঠোরতার সাথে কিছু বললে মুহাম্মাদ সা. বললেন, 'থামো আয়েশা! কোমলতা অবলম্বন করো এবং কঠোরতা এবং অশ্লীলতা থেকে দূরে থাকো...' [বুখারী, সহীহুল জা'মে/৬৬২৭]

✦ (দ্বীন প্রচারের ক্ষেত্রে) তোমরা সরলতা ব্যবহার করো, কঠোরতা ব্যবহার করো না, মানুষের মনকে খোশ করো এবং তাদের মনে ঘৃণা সৃষ্টি করোনা' [আহমাদ, বুখারী, মুসলিম, নাসাঈ, সহীহুল জা'মে/৭৮৭১]

✦ 'তুমি ক্ষমার অভ্যাস বানাও, সৎকাজের নির্দেশ দাও এবং অজ্ঞদের উপেক্ষা করো। যদি শয়তানের কুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করে তবে আল্লাহর কাছে আশ্রয় চাও। নিশ্চয় তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ' [সুরা আ'রাফ/১৯৯-২০০]

✦ 'যে ব্যক্তি আল্লাহ ও পরকালে ঈমান রাখে সে যেন উত্তম কথা বলে নতুবা চুপ থাকে' [বুখারী/মুসলিম]

✦ ‘তোমরা আপোসে বিবাদ করো না; নচেত তোমরা সাহস হারাবে এবং তোমাদের চিত্তের দৃঢ়তা বিলুপ্ত হয়ে যাবে’ [সুরা আনফাল/৪৬]

✦ 'যারা মনোযোগ সহকারে কথা শোনে এবং যা উত্তম তার অনুসরণ করে, ওদেরকেই আল্লাহ সৎপথে পরিচালিত করেন এবং ওরাই হল জ্ঞানসম্পন্ন লোক' [সুরা যুমার : আয়াত ১৮]

✦ 'নিশ্চয় দুঃখের পরেই আছে সুখ, নিশ্চয়ই কষ্টের সাথেই আছে স্বস্তি' [সুরা ইনশিরাহ/৫-৬]

✦ 'ধৈর্যের সাথেই আছে বিজয়, বিপদের পাশেই আছে উদ্ধারের পথ এবং কষ্টের সাথেই আছে স্বস্তি' [সহীহুল জা'মে/৬৮০৬]

৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×