somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুসলিমদের দুরাবস্থার জন্য কি ইসলাম দায়ি ?

২৩ শে মার্চ, ২০১৬ রাত ৮:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকে বলে বর্তমানে মুসলিমদের দুরাবস্থার জন্য ইসলাম দায়ি। মুসলিমরা সারে চৌদ্দশ বছর আগের আদর্শ মেনে চলে তাই তারা পিছিয়ে। এবং ইসলামের মতো গোঁড়া বর্বর রীতিনীতি মেনে তারা বিশ্ববাসীর জন্য সন্ত্রাসবাদী।
আসলে কিন্তু তা নয়। কারণ মুসলিমদের বেশিরভাগই আজ ধর্মের প্রতি উদাসীন। বেশির ভাগ মুসলিম নামাজ পড়েনা। অথচ, মুসলিম এবং কাফেরের মধ্যেকার পার্থক্যই হল নামাজ। নামাজেরই যদি এই অবস্থা হয় তবে বাকি গুলোর কি হবে তা সহজেই অনুমেয়।
মুসলিমদের দুরাবস্থার প্রধান কারন ইসলাম না মানা, ইসলাম থেকে দূরে সরে যাওয়া। মুসলিমরা যতদিন ইসলামকে সঠিকভাবে মেনে চলেছে ততদিন তারা সবক্ষেত্রেই ভালো অবস্থায় ছিল। ইতিহাস তার সাক্ষী।
যাইহোক, ড. বিলাল ফিলিপ্সের একটা কথা আমার খুব ভালো লাগে। কয়েকটা বাক্যেই তিনি অনেক প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, 'ইসলাম সেটা নয় যেটা মুসলিমরা করে। ইসলাম সেটা যেটা মুসলিমদের কড়া উচিত'।
এটা নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করা যায়। আমি শুধু দুটা পয়েন্ট বলছি। মুসলিমদের মধ্যে শিক্ষার হার অনেক কম। শিক্ষার প্রতি গুরুত্বও হিন্দু বা খৃষ্টানদের তুলনায় কম। আমাদের এখানে গরীব হিন্দুরাও ছেলে মেয়েকে যেভাবে হোক পড়াশোনা করায়। কিন্তু অনেক ধনী মুসলিমদের মধ্যেও তেমনটা দেখিনি। অথচ ইসলামে বলা হয়েছে, 'প্রত্যেক নর এবং নারীর জন্য জ্ঞানার্জন ফরজ' (ইবনে মাজাহ)। এবার ভেবে দেখুন, মুসলিমরা যদি গোঁড়া হত তবে, যে করেই হোক ছেলে মেয়ে্র জন্য শিক্ষার ব্যবস্থা করত। তাই না?
মহান আল্লাহ বলেন, 'পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না, আল্লাহ বিপর্যয় সৃষ্টিকারীদের ভালোবাসেন না’ [আল কুর’আন ২৮/৭৭]। যদি মুসলিমরা গোড়া মুসলিম হতো তবে কি সন্ত্রাসবাদী কাজকর্ম করত? ভোটের সময় ধোঁকা গণতন্ত্রের জন্য কি বোমাবাজি করত? আমাদের মতো মুসলিমদেরও গলা ফাটাতে হতো না এই বলে যে, ভাই! জিহাদ আর সন্ত্রাসবাদ এক নয়।
এরকম ভাবে অনেক অনেক বলা যায়। আজ একটা পোষ্ট শেয়ার করেছি - বিশ্বনবীর আদর্শ জীবন। ওই পোষ্ট পড়লে দেখবেন মুহাম্মাদ (সা.) যেমন ছিলেন এবং যেসব নির্দেশ দিয়েছেন তার সাথে খুব কম মুসলিমেরই সাদৃস্য আছে। বেশিরভাগই তার উলটো। তাহলে কি বোঝা যাচ্ছে? মুসলিমরা ইসলাম মেনে নয় না মেনেই দুরাবস্থার শিকার।
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০১৬ রাত ৮:৩১
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×