আমার আমি
ফরিদ উদ্দিন মোহাম্মদ
একবারও আকাশের দিকে তাকিয়ে কবি হতে চাইনি
রংধনু দেখেছি, মেঘ দেখেছি আর ঝুম বৃষ্টিও
কখনো বলিনি তোকে ছুঁতে যাবো
তোর শরীরের ভাঁজে ভাঁজে এঁকে দেব আমার
স্পর্শের দাগ, যদিও তুই জন্মদাগি ;
বিশ্বাস কর্ কোনো জ্যোৎস্নায় আমি
উন্মাতাল হয়ে ছুটে যেতে চাইনি তোর বুকে
এরস এর মত তীব্র কাম নিয়ে ;
আমিতো মিশরের অক
বাস করি মেঘের ভেতর ।
(এরস : গ্রীক পুরাণের কামদেবতা । অক : মিশরীয় দেবতা, যিনি বাস করেন মেঘের ভেতর।
বংশ পরম্পরা বা বিকাশ পরিচালনা তার দায়িত্ব ।)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


