somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হে মানুষ

২২ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৯:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হে মানুষ
জীবনকে নিঃশেষ করার আগে
একবার বরং পৃথিবীর দিকে তাকিও
শক্ত জমিন ভেদ করে,
কী প্রত্যয়েই না মাথা তোলে অঙ্কুরিত বীজ!
যে আকাশ ছিলো আদম হাওয়ার
ছিলো তোমার পূর্ববর্তী পিতৃপুরুষের মাথার পরে
কোন অভিযোগ ছাড়াই কোটি বছর টিকে আছে দেখো
ফল, শস্যভারে নুয়ে পরে গাছ
সূর্যের ঋণ, মাটির রসের দেনা শোধিতে পারে না
করে কী ভক্ষণ গাছ তার কোন এক কণা?
বিলায় ঔদার্যে পৃথিবীর প্রাণেরে
করেনি অভিযোগ কোনদিন বিধাতায়
অথচ তুমি বলো
কী পেলাম জীবনে আমার … !!!
তপ্ত জ্বরের ঘোরে প্রলাপ বকা রাতে
তোমার কপাল ছুঁয়ে যাওয়া হাতের কথা মনে আছে?
তোমার ঘুম নিশ্চিত করতে যার ঘুম হয়েছিল কোরবানি?
চেয়ে দেখ তোমার মায়ের মুখপানে
তার গা ঘেঁষে পাওয়া ও’মটুকু
এখনো তোমার শীতল হৃদয়কে উষ্ণ করতে যথেষ্ট
এর পর তুমি তোমার বাবার দিকে একবার তাকিও
ধরে নি উদরে তোমায় তা ঠিক
কিন্তু তোমার উদরের মুঠো মুঠো আহার্য্য
যোগানোর নিত্যকর্মের ক্লান্তি পাবে
তার ঘামে ভেজা জামায়
তার কানের পাশের চুলগুলোকে
সফেদ করেছে বয়স নয়
তোমার পরীক্ষা ফিসের চিন্তারা
কী করে ভূল সে বিধ্বস্ত অবসাদ?
তবুও বলবে মূল্যহীন জীবন তোমার?!
এবার না হয় নেমে পরো রাস্তায়,
দেখো ঠেলাওয়ালার ফুলে ওঠা গলার রগ
শ্রমিকের পেশী, শোনো মলমবিক্রেতার কথার চাতুর্য
যা গড়েছে পৃথিবী তাকে করো সম্মান
মনে রেখো, মসজিদের কোণে থালা পেতে বসে আছে
যে অন্ধ ভিক্ষুক একটি টুং শব্দের আশায়
তার প্রতি তোমার দায় আছে
দায় আছে পিতামহীর দোয়ার যা ছুঁয়েছে জীবন তোমার
তোমার গণ্ডদেশ, কপালে এখনো পাবে মামা ফুপুর চুমুর স্পর্শ
তোমার সকল ব্যর্থতা, লম্পটের লোলুপ জিহ্বা,
বিশ্বাসঘাতকের মায়াজালে বন্দী মুহুর্তের বিরুদ্ধে
যুদ্ধে নামুক তোমার শৈশব, কৈশরের স্মৃতিরা
এরপরও হেরে যেতে চাও?
এসো বস মুমূর্ষের শিয়রে
সকল অর্থের বিনিময়ে তারা জীবনই কিনতে চায় আবার, আরেকটি বার...।
জেনে রেখো, প্রতিটি সকাল নতুন সকাল
প্রতিটি গোধূলি খোলে নতুন অধ্যায় এক
তাতে মেঘের পরেই আবার সূর্য ঝলমলিয়ে হাসে।
থাম, পৃথিবীর পরে চোখ রেখে প্রভূর ঔদার্য দেখ
রংধনুতে চোখ রেখে হুররে বলার আশ্চর্য উপহার তোমার জীবন
যিনি শুরু করেছেন...
তাকেই না হয় দাও সমাপ্তির ভার।
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৯:২১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

কবিতঃ স্মৃতির অর্ঘ্য

লিখেছেন ইসিয়াক, ১৩ ই জুন, ২০২৬ সকাল ৭:৪৮


প্রথম থেকেই ভেবেছিলাম
ভালোবেসে তোমাতে মগ্ন থাকবো আজীবন।
জলোচ্ছ্বাসে মতো ভাসিয়ে নিয়ে যেতে চেয়েছিলাম যেদিকে দুচোখ যায়
অথবা
জলপ্রপাতের জল হয়ে তোমার শরীর বেয়ে গড়াতে চেয়েছিলাম আজীবন।
ছুটন্ত নদী
উড়ন্ত মেঘ
অথবা
খেজুর রসের পাটালীর মত... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১

কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

নাগরিকের অপমান ও রাষ্ট্রীয় জবাবদিহির সংকট: ক্রিকেটার নাঈম হাসানের ঘটনা

লিখেছেন নতুন নকিব, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪০

নাগরিকের অপমান ও রাষ্ট্রীয় জবাবদিহির সংকট: ক্রিকেটার নাঈম হাসানের ঘটনা

ক্রিকেটার নাঈম হাসানের ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া।

ক্রিকেটার নাঈম হাসানের সঙ্গে পুলিশের আচরণ নিয়ে যে অভিযোগ উঠেছে, তা কোনো বিচ্ছিন্ন... ...বাকিটুকু পড়ুন

×