somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কি ভয়ংকর হিসাব!!!

০৪ ঠা জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

*ভয়ংকর হিসাব*
আপনি ঘুমাচ্ছেন,
কিন্তু আমলের ফেরেশতা আপনার আমলনামায় গুনাহ লিখে যাচ্ছে।
আপনি নামাজ পড়ছেন, আমল করছেন,
তাও ফেরেশতা আপনার আমলনামায় গুনাহ লিখে যাচ্ছে।
আপনি খাচ্ছেন, পড়াশোনা করছেন কিংবা চুপচাপ বসে আছেন,
তবুও আপনার আমলনামায় গুনাহ লিখা হচ্ছে।
কিন্তু কেন???
অপরাধটা কি???
কারণ আপনি এখন কিছু না করলেও অনেকগুলো নন-মাহররমের চোখ আপনার ফেসবুকে আপলোড দেওয়া ছবি দেখে যাচ্ছে।
আপনার TikTok, Likee তে আপলোড করা ভিডিও দেখে যাচ্ছে।
যখনই কেউ একজন আপনার ছবি-ভিডিও দেখছে, আমলের ফেরেশতা আপনার আমলনামায় গুনাহ লিখে দিচ্ছেন।
আপনি যদি মারাও যান তবুও আমলের ফেরেশতা আপনার আমলনামায় গুনাহ লিখেই যাবেন।
সহজ কথায় ছবি-ভিডিওগুলো আপনার জন্য গুনাহে জারিয়া হিসেবে কাজ করছে।
আবার আপনি হয়তো কোন গান কিংবা মুভির লিংক শেয়ার করেছেন,
আপনার থেকে অনুপ্রাণিত হয়ে যতজন সেটা শুনেছে কিংবা দেখেছে সমপরিমাণ গুনাহ আপনার একাউন্টেও জমা হয়ে গেছে।
প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘যে ব্যক্তি মানুষকে নেক কাজের দাওয়াত দেবে সে ওই লোকদের সমপরিমাণ সাওয়াব পাবে; যারা তার দাওয়াত পেয়ে নেক কাজ করবে অথচ তাদের সাওয়াবের সামান্যও হ্রাস পাবে না।
অনুরূপভাবে যে ব্যক্তি মানুষকে গুনাহের কাজের দাওয়াত দেবে সে ওই লোকদের সমপরিমাণ গুনাহ পাবে, যারা তার দাওয়াত পেয়ে গুনাহের কাজ করবে। অথচ তাদের গুনাহ হ্রাস পাবে না।’
(মুসলিম, হাদিস : ৬৯৮০)
লাখ লাখ মানুষকে জাহান্নামি বানাচ্ছে- Facebook, Tikতok, Likee তে যারা সস্তা সেলিব্রিটি হওয়ার আশায় নেচে-গেয়ে ভিডিও আপলোড করেন, তাদের স্মরণ করিয়ে দিতে চাই ...
আপনি মারাও গেলেও কিন্তু ইন্টারনেটে আপনার ভিডিওগুলো থেকে যাবে। তখন যত মানুষ এই ভিডিওগুলো দেখবে কবরে আপনাদের আযাব ততই বাড়তে থাকবে!
সুতরাং এখনই ভেবে দেখুন, হারাম ভিডিও কি আরো বানাবেন?
নাকি আযাব হতে বাঁচতে সব হারাম ভিডিও ডিলিট করে দিবেন?
যে কোনো মূহুর্তে মালাকুল মউত (আজরাইল আঃ) আপনার সামনে হাজির হয়ে যাবে।
তখন কিন্তু খুব বেশি দেরি হয়ে যাবে...
অন্য দিকে কেউ হয়তো এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অন্যদের দ্বীনের দাওয়াত দিচ্ছে, শিক্ষামূলক পোস্ট দিচ্ছে, কুরআন-হাদীসের কথা শেয়ার করছে কিংবা বিভিন্ন গুরুত্বপূর্ণ আমল শেয়ার করছে। তাদের ক্ষেত্রে ব্যাপারটা একদম উল্টো হতে থাকবে।
যতজনই তাদের মাধ্যমে কোনভাবে উপকৃত হচ্ছে কিংবা নতুন কিছু শিখে আমল করছে, অটোমেটিকেলি তাদের একাউন্টেও সমপরিমাণ নেকি সাওয়াব জমা হয়ে যাচ্ছে। কি সুন্দর হিসাব সুবহানাল্লাহ!
মৃত্যুর পরও তাদের এসব কাজ তাদের জন্য সদকায়ে জারিয়া হিসেবে কাজ করবে, তাদের কবর হবে শান্তিময়। ইনশা'আল্লাহ।
আচ্ছা আমরা কি চাইব এমন কিছু দুনিয়াতে করে যেতে, যা কিনা মৃত্যুর পর কবরে আমাদের কষ্ট-আযাব প্রতিনিয়ত বাড়িয়ে দিবে?
নাকি আমরা এমন কিছু রেখে যেতে চাইব, যা প্রতিনিয়ত আমাদের নেকির পাল্লা ভারি করে দিয়ে আমাদের কবরটাকে শান্তিময় করতে থাকবে?
সিদ্ধান্তটা কিন্তু নিজের।
আল্লাহ তাআলা সবাইকে বোঝার তাওফিক দান করুন। আমিন‌!!!
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৩০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর (Lighthouse)

বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×