somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যাদের বয়স চল্লিশ

২২ শে জানুয়ারি, ২০২৬ রাত ৮:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যাদের বয়স চল্লিশ
--------------------------
সূরা আহকাফে এসেছে- وَ بَلَغَ اَرۡبَعِیۡنَ سَنَۃً - "এবং চল্লিশ বছরে উপনীত হয়..." (৪৬:১৫)
চল্লিশ বছর বয়স পরিপক্ক হওয়ার বয়স। এটা আপনার জীবনের একেবারে মাঝখানের বয়স। এ বয়স নিয়ে আধুনিক সমাজে আমরা একটা পরিভাষা ব্যবহার করি— "মিড লাইফ ক্রাইসিস বা মধ্য বয়সের সঙ্কট"। কারণ, নিশ্চিত মৃত্যুর দিকে আপনি দ্রুত এগিয়ে যাচ্ছেন। তাই, তারা এটাকে একটা সঙ্কট মনে করে।
কিন্তু ইসলামের ক্ষেত্রে— এ বয়সে উপনীত হওয়ার পর আপনি উপলব্ধি করতে পারেন, আমার জীবনের অর্ধেকটা সময় ইতোমধ্যে পার হয়ে গেছে। অতীতের দিকে তাকিয়ে আমার কৃতজ্ঞ হওয়া উচিত। এখন, নিজের ভবিষ্যতের দিকে না তাকিয়ে আমার ছেলেমেয়েদের ভবিষ্যতের দিকে তাকাতে হবে। ঠিক এ ব্যাপারটাই আলোচ্য আয়াতে তুলে ধরা হয়েছে।
উক্ত ব্যক্তি তখন বলে- رَبِّ اَوۡزِعۡنِیۡۤ اَنۡ اَشۡکُرَ نِعۡمَتَکَ الَّتِیۡۤ اَنۡعَمۡتَ عَلَیَّ وَ عَلٰی وَالِدَیَّ - "হে আমার প্রতিপালক! আপনি আমাকে আর আমার পিতা-মাতাকে যে নেয়ামত দান করেছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার শক্তি আমাকে দান করুন..."
ইয়া রব! আপনি আমার প্রতি যে কল্যাণ দান করেছেন এবং আমার পিতা-মাতার প্রতি যে কল্যাণ দান করেছেন তার জন্য আমি আপনার নিকট চরম কৃতজ্ঞ।
আমাদের বয়স যখন চল্লিশ আমাদের পিতা-মাতাদের তখন বয়োবৃদ্ধ হয়ে পড়ার কথা। আল্লাহ এখানে আমাদেরকে নিজেদের জন্য এবং পিতা-মাতার জন্য দুআ করা শিক্ষা দিচ্ছেন। আয়াতের এই অংশটুকু আমাদের জীবনের অতীত নিয়ে।
এরপর এসেছে ভবিষ্যতের কথা- وَ اَنۡ اَعۡمَلَ صَالِحًا تَرۡضٰهُ - "আর আমাকে এমন সৎকর্ম করার সামর্থ দিন যাতে আপনি সন্তুষ্ট হোন।"
এখন মৃত্যু যেহেতু খুবই কাছে, ইয়া আল্লাহ! আমাকে এমনসব সৎকাজ করার তৌফিক দান করুন যাতে আপনি সন্তুষ্ট হয়ে যান। وَ اَصۡلِحۡ لِیۡ فِیۡ ذُرِّیَّتِیۡ - "আমার সন্তানদেরকে সৎকর্মপরায়ণ করে আমার প্রতি অনুগ্রহ করুন"
আমি আমার সন্তানদের এবং তাদের পরবর্তী বংশধরদের জন্য দুআ করছি। আমার জন্য তাদেরকে সৎকর্মপরায়ণ করুন। আমি তাদের কারণে তাদের জন্য উদ্বিগ্ন নই। কারণ, আমি জানি বিচার দিবসে যখন আমি আল্লাহর সামনে দাঁড়াবো তখন আমাকে জিজ্ঞেস করা হবে— তোমার সন্তানদের কিভাবে বড় করেছো?
যদি এই কাজ আমি ঠিকভাবে সম্পাদন করতে না পারি, তখন তারাও তাদের সন্তানদের সঠিক উপায়ে বড় করবে না। এভাবে ক্রমান্বয়ে পরিস্থিতি শুধু খারাপ হবে। ক্ষতিটা শুরু হবে আমাকে দিয়ে। তাই, আমার জন্য তাদেরকে সৎকর্মপরায়ণ করে দিন। ۚؕ اِنِّیۡ تُبۡتُ اِلَیۡکَ - "আমি অনুশোচনাভরে আপনার দিকে ফিরে আসছি।" وَ اِنِّیۡ مِنَ الۡمُسۡلِمِیۡنَ - "এবং নিশ্চয় আমি মুসলিমদের অন্তর্ভুক্ত।"
এর পরের আয়াতে আল্লাহ বলেন- اُولٰٓئِکَ الَّذِیۡنَ نَتَقَبَّلُ عَنۡهُمۡ اَحۡسَنَ مَا عَمِلُوۡا وَ نَتَجَاوَزُ عَنۡ سَیِّاٰتِهِمۡ فِیۡۤ اَصۡحٰبِ الۡجَنَّۃِ ؕ وَعۡدَ الصِّدۡقِ الَّذِیۡ کَانُوۡا یُوۡعَدُوۡنَ - "এরাই, যাদের উৎকৃষ্ট আমলগুলো আমি কবুল করি এবং তাদের মন্দ কাজগুলো ক্ষমা করে দেই। তারা জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত। তাদেরকে যে ওয়াদা দেয়া হয়েছে, তা সত্য ওয়াদা। "
[দুয়াটা মুখস্ত করতে পারেন- رَبِّ اَوۡزِعۡنِیۡۤ اَنۡ اَشۡکُرَ نِعۡمَتَکَ الَّتِیۡۤ اَنۡعَمۡتَ عَلَیَّ وَ عَلٰی وَالِدَیَّ وَ اَنۡ اَعۡمَلَ صَالِحًا تَرۡضٰهُ وَ اَصۡلِحۡ لِیۡ فِیۡ ذُرِّیَّتِیۡ ۚؕ اِنِّیۡ تُبۡتُ اِلَیۡکَ وَ اِنِّیۡ مِنَ الۡمُسۡلِمِیۡنَ - হে আমার প্রতিপালক! তুমি আমাকে আর আমার পিতা-মাতাকে যে নিয়ামাত দান করেছ তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার শক্তি আমাকে দান কর, আর আমাকে এমন সৎকর্ম করার সামর্থ দাও যাতে তুমি সন্তুষ্ট হও, আমার সন্তানদেরকে সৎকর্মপরায়ণ করে আমার প্রতি অনুগ্রহ কর, আমি অনুশোচনাভরে তোমার দিকে ফিরে আসছি, আর আমি অনুগত বান্দাদের অন্তর্ভুক্ত। (৪৬:১৫)]
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০২৬ রাত ৮:১৯
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গান - জীবন যেন স্রোতের মাঝে ভাসমান দ্বীপের মতো

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪

১৯৮৪ সাল। স্কুলের অফিস রুমে গিয়েছি বেতন দেবার জন্য। লাইনে অপেক্ষা আমি আর আমার লাল ঝুটি বন্ধুটি। আমাদের খুঁজে খুঁজে ঐ ভীড়ের মাঝে পুষি এলো। আদর করে পুষি ডাকতাম... ...বাকিটুকু পড়ুন

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×