somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেউ যেতে চাইলে আটকানোর চেষ্টা করবেন না

২৩ শে জানুয়ারি, ২০২৬ সকাল ১০:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক. আপনার জীবনে মানুষ আসবে আর যাবে। এটা এভাবেই ঘটবে। এ নিয়ে চিন্তা করবেন না। যারা চলে যেতে চায় তাদের সাথে আটকে থাকার চেষ্টা করবেন না। সর্বশক্তিমান আপনার পথের মধ্যে সম্পূর্ণ অপরিচিতদের রাখবেন, যেখানে আপনার থাকার কথা নয় সেখানে আপনি থাকবেন। আস্থা ও বিশ্বাস রাখুন তাঁর ওপর।
দুই. সর্বদা সতর্ক থাকুন। প্রলোভনের দরজা বন্ধ করুন এবং শয়তানের তীরগুলিকে প্রবেশ করতে দেবেন না। সর্বশক্তিমানের স্মরণ, ইতিবাচকতা এবং উত্তম বাক্য যা আপনার অনুপ্রেরণা জাগাতে পারে সে সব কিছুকে আপনার চিন্তাভাবনায় ধারণ করুন। উপকারী জিনিসগুলিতে ব্যস্ত থাকুন এবং আপনার মনকে নিষ্ক্রিয় রাখবেন না! সজাগ থাকুন!
তিন: আপনার সমস্যা সম্পর্কে সবার কাছে অভিযোগ করাকে অভ্যাসে পরিণত করবেন না। লোভ ও অসন্তুষ্টি থেকে হৃদয়কে পরিষ্কার না করা পর্যন্ত আপনি সেরা ডিজাইনারের পোশাক পরলেও সেই পোশাকের কোনো দাম নেই।
পূনশ্চঃ
এক. কিছু লোকের সাথে মোকাবিলা করা খুব কঠিন হতে পারে। তারা তাদের কথা ও কাজ দিয়ে আপনাকে আঘাত করবে। শুধু রাগ করা এবং আপনার জীবন থেকে তাদের বিদায় করা সহজ। কিন্তু অনেক সময় আপনি তা পারেন না। তারা পরিবারের সদস্য হতে পারেন। মনে রাখবেন, তারা সর্বশক্তিমানের পক্ষ থেকে পরীক্ষা। আপনি কি ধৈর্য ধরবেন না?
দুই. আমাদের চারপাশে অনেক দুর্ভোগ চলছে। এরপরও এটি একটি সত্য যে আমরা বিশ্বের অনেক লোকের চেয়ে ভাল আছি। তবুও আমরা অভিযোগ করি। আমাদের সংগ্রাম অন্যদের তুলনায় ছোট। সর্বশক্তিমান সবকিছু কেড়ে নেওয়ার আগে আমাদের প্রতি যে আশীর্বাদ তার হিসাব করুন।
তিন. নম্র থাকুন। আপনি ভাবতে পারেন, এর সবকিছুই জানেন আপনি। অন্যের কাছ থেকে শিখার কিছু নেই এমনটি আপনি কখনো ভাববেন না। আপনি পছন্দ করেন না এমন অনেকের কাছ থেকেও শেখার কিছু পাঠ রয়েছে।
চার. সর্বশক্তিমান আমাদের যে কাজের আদেশ করেছেন তাকে কখনোই টুকিটাকি কাজ হিসেবে দেখবেন না। এর পরিবর্তে, এটি করতে তাঁর সাহায্য প্রার্থনা করুন। সত্যিকার মুমিনের মনোভাব এমনই।
পাঁচ. আপনি যে ছোট ছোট ভুলগুলো অগ্রাহ্য করেন সেগুলো এক বিশাল আকার নিয়ে যুক্ত হতে পারে। ‘এটি কোনো বড় বিষয় নয়’বলার সময় সতর্ক থাকুন। বিপর্যয়কর প্রভাব দিয়ে এটি আপনাকে শেষ করে দিতে পারে।
ছয়. আমরা কান্না করি, তিনি শুনেন। আমরা আহত হই, তিনি নিরাময় করেন। আমরা ডাকি, তিনি জবাব দেন। আমরা অনুতাপ করি, তিনি ক্ষমা করেন। সবকিছুর জন্য, সব সময় সর্বশক্তিমানের কাছেই চান, প্রার্থনা করুন।
সাত. আত্মতুষ্টতা থেকে সাবধান থাকুন। কখনো মনে করবেন না, যিনি বিশ্বাস বজায় রাখার জন্য সংগ্রাম করছেন তার চেয়ে আপনি আধ্যাত্মিকভাবে আরো ভালো আছেন। সর্বশক্তিমান, আমাদের অবিচল রাখুন।
আট. সর্বশক্তিমানের জন্য নির্ভেজাল ভাল কাজ করুন। কারো কাছ থেকে স্বীকৃতি, অভিনন্দন বা কৃতজ্ঞতা আশা করবেন না। একমাত্র তাঁর কাছেই আপনার পুরস্কার চান।
দ্রষ্টব্যঃ
আমি অবশ্যই তোমাদেরকে কিছু না কিছু দিয়ে পরীক্ষায় ফেলবোই: মাঝে মধ্যে তোমাদেরকে বিপদের আতঙ্ক, ক্ষুধার কষ্ট দিয়ে, সম্পদ, জীবন, পণ্য-ফল-ফসল হারানোর মধ্য দিয়ে। আর যারা কষ্টের মধ্যেও ধৈর্য-নিষ্ঠার সাথে চেষ্টা করে, তাদেরকে সুখবর দাও। (সূরা আল-বাক্বারাহ:১৫৫);
মানুষের অবস্থা হচ্ছে: যখন তার প্রতিপালক তাকে সম্মান, সামর্থ্য বাড়িয়ে দিয়ে পরীক্ষা নেন, তখন সে বলে, ‘আমার প্রতিপালক আমাকে সম্মানিত করেছেন!’ আর যখন তিনি জীবিকা কমিয়ে দিয়ে পরীক্ষা নেন, তখন সে আফসোস করে, ‘আমার প্রতিপালক আমাকে অপমানিত করেছেন।’ সেটা কখনই নয়, বরং তোমরাই তো এতিমদের সম্মান করো না। অভাবীদের খাবার তাদেরকে দিতে উৎসাহ পর্যন্ত দাও না। উত্তরাধিকারীদের প্রাপ্য সম্পদ গোগ্রাসে আত্মসাৎ করো। সম্পদের প্রতি তোমাদের মাত্রাতিরিক্ত মোহ। (সূরা আল-ফাজর ১৫-২০);
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০২৬ সকাল ১০:৫৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:০১

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

ছবি, সংগৃহিত।

সারসংক্ষেপ

রমজানের রোজা ইসলামের অন্যতম মৌলিক ইবাদত। সাধারণ মুসলিম সমাজে রোজা ভঙ্গের ধারণা প্রধানত পানাহার ও যৌন সংসর্গের মধ্যেই সীমাবদ্ধ। অথচ কুরআন,... ...বাকিটুকু পড়ুন

ভ্রমণব্লগ: আলোছায়ার ঝলকে এক অপার্থিব যাত্রা”

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫৬

মালয়েশিয়া আমার বেশ পছন্দের একটি দেশ। আমার জীবনের একটি অংশের হাজারো স্মৃতি এই দেশে। একটা সময় ছিল যখন এই দেশ ছিল আমার সেকেন্ড হোম।‌ এখন ও আমার আত্নীয়-স্বজন, ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের... ...বাকিটুকু পড়ুন

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

মানুষ

লিখেছেন বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭



মানুষ আসলে কী?

Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

×