somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটা বিশুদ্ধ বাগানের বাসনা

০৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদিন ভোরে দুয়ারে পা রেখেই দেখবো
সমগ্র স্বদেশ জুড়ে বিশুদ্ধ বাগান
পবিত্র সুগন্ধে ভরে গেছে কয়লাগন্ধ হৃদয়

রাতভর বিমুগ্ধ বৃষ্টির পর
এমন একটা বিশুদ্ধ ভোরেই আমার জন্ম হয়েছিল
জননীর তৃষ্ণার্ত কোলে
তারপর ক্ষয়ে গেছে রন্ধ্রে রন্ধ্রে মাটির প্রাণ ও আকাশের ঘ্রাণ
দুর্মর পিশাচের বিষাক্ত হাসিতে পঁচে গেছে বৃক্ষরাজি
থরে থরে চারাগাছ মাথা থুবড়ে মিশে গেছে দুর্গন্ধ মাটিতে

অবশেষে অন্যসব দমবন্ধ অর্থীর মতো
আমিও একটা ভয়াবহ তাণ্ডব চেয়েছি, সমূল উৎপাটন-
অরাজক অপ্রেমের ভেতর মহাপ্রাণ গর্জে ওঠে
সবকিছু গুঁড়ো হয়ে নেমে আসে মাটির সমতলে

মাটি ফুঁড়ে চারাগাছ, শাদা শাদা, গোছা গোছা ফুল আর ফুল
আমার কয়লাগন্ধ হৃদয়েরা পুষ্পগন্ধে বিমূঢ় আকুল


কবিতায় কী আর লিখবো, হয়ত কবিতাই
কবর খুঁড়ে অবিরাম খুঁজছে আমার লাশ।
আমি খুব ভালোই আছি গান আর চিত্ত বিনোদনে,
লেখালেখি এটুকুই দেয় : জননীর বুক খালি, বাবার স্বপ্ননাশ।



কিছুকাল হইচই, বিস্ফোরণ, অশ্রুপাত; তারপর
সমস্ত দিনের শেষে ধীরে ধীরে কোলাহল থেমে যায় প্রাচীন নিয়মে
যেমন মোমের আলোর মতো বাতি নিভে যায়, নিঃশেষে মোম গলে গেলে

পরদিন প্রাতঃকালে ক্ষুধা পায়, খেতে বসি। অন্যগল্প জানালায় ঢোকে।
পুরোনোরা ঢাকা পড়ে সুমধুর স্মৃতির কবরে।

৭ অক্টোবর ২০১৯


সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:০৮
১৪টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ যখন মানুষটা চলে যায়

লিখেছেন সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

×