somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কুড়িয়ে পাওয়া কবিতা

১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এ ক্ষুদ্র কবিতাগুলো মূলত আমার পোস্টে বিভিন্ন কমেন্টের রিপ্লাই হিসাবে, কিংবা অন্যদের পোস্টে কমেন্ট হিসাবে লেখা হয়েছিল। কিছু কিছু কবিতা ফেইসবুকে টুকে রাখা হয়েছিল বা বলতে পারেন, শেয়ার করা হয়েছিল। এখানে-ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা কবিতাগুলো এ পোস্টে একত্র করলাম।

সুবোধ বালক

তুমি যদি বলো- ‘সুবোধ বালক’
মাথা ঘুরে পড়ে যাই-
সকাতর চোখে অন্ধকারেও
জ্বলে ওঠে রোশনাই।

তুমি যদি বলো, আগে ভালো ছিলি,
এখন বড্ড নষ্ট-
আমি তো আমারে তোমার পথেই
এতটা করেছি ভ্রষ্ট।

১১ মার্চ ২০১৪ বিকাল ৪:১৯


আত্মদ্রোহ

মাঝে মাঝে ঝগড়া করতে ইচছে করে আমার ইচ্ছের সাথে
মাঝে মাঝে কবিতার স্তুপে আগুন জ্বালতে ইচ্ছে করে
পাঁজরের হাড় ফুঁড়ে হৃৎপিণ্ড খুঁড়ে তোমার হাতে তুলে দিতে
এখন আর ইচ্ছে করে না, ইচ্ছে করে পথের ধুলোয় ছুঁড়ে ফেলি
কেউ কেউ খুব অমূল্য ছিল কোনোদিন; তারা আজ
ধূলির সাথে মিশে গেছে।

২৩ ডিসেম্বর ২০১২

কালপাখি

আমাদের কালপাখিটা ভয়ানক এক সুড়ঙ্গের মধ্যে আটকা পড়ে
ছটফট করছে। পাখা ঝাপটাচ্ছে। সে মুক্তি চায়। আকাশে
ডানা মেলে উড়ে যেতে চায় দিগন্ত থেকে দিগন্ত।
কিন্তু, সে জানে, কোনোদিন এ বন্দি খাঁচা থেকে তার মুক্তি হবে না।
সে বেঁচে থাকবে, কী মরে যাবে, that doesn't matter
to any one of the world.

২৩ ডিসেম্বর ২০১৯


কবিতা

মেয়েটি কার জন্য কীজন্য কবিতা লিখতো, জানি না
কিন্তু আমার মনে হতো, ওর কবিতা লেখার দরকার ছিল না
ও নিজেই একটা কবিতা

২১ ডিসেম্বর ২০১৯


কবিতারা

কিছু পাখি মাথা ছুঁয়ে উড়ে যাবে, কিছু তোমার হাতে এসে বসবে
সব ফুলে গন্ধ থাকে না, সব ফুল সুন্দর নয়, যদিও এর নাম ফুল
সবপাখি ছুঁতে চেয়ো না
তেমনি, গন্ধ শুঁকো না সব ফুলেও

৮ অক্টোবর ২০১৮


অমরত্ব চাই নি, চেয়েছি সঙ্গীত
প্রত্যেক পদচিহ্নে পুষ্পের ইঙ্গিত
রেখে গেছো সুপ্রিয়া
নক্ষত্রের আলো ভেঙে যৌবন-জাগানিয়া।

০৮ সেপ্টেম্বর ২০১০




তোমার যখন অঢেল সময়
আমার তখন জগৎ জুড়ে ঘুম
কার নামে কোন কাব্য লেখো
ঢের জানি তা, সে নয় আমি। ঠিক?

জেনে রেখো, এ আমি নয়
আমার ভেতর অন্য আরেকজন
তোমার নামে কাব্য লিখে
গোপন রাতে নিত্য সে হয় খুন

৩১ জুলাই ২০১৫



থাক তবে আর আমার জন্য
দুঃখ করো না কেউ
আমার কথার জবাব দিবে
পদ্মানদীর ঢেউ

০২ রা নভেম্বর, ২০১২ বিকাল ৫:৩৭



নারীর জন্য দুনিয়া সৃষ্টি,
নারীর জন্য বাঁচিয়া রই
নারী না থাকলে থুবড়ে যেতো
এই পৃথিবীর সমস্তই।

১০ এপ্রিল ২০১০ দুপুর ২:১৯



কোন বয়েতি শেখালি তুই মেয়ে
প্রেমের ঘাটে ঘোলের পানি খেয়ে?

১৩ অক্টোবর ২০০৯ দুপুর ২:১৯



একদা প্রেম ছিল
তুফানে ও ঘরের শিকড়ে
এখন সে কুহকিনী,
জানি না কোথায়,কী করে

অক্টোবর ২০০৮


গোয়েন্দা

সামনে যা পাই তাই নিয়ে লিখি
সুনির্দিষ্ট কিছু নেই
জানো বা না জানো, সব লেখাতেই
গোপনে তোমার পিছু নেই

১৭ এপ্রিল ২০২০

বাড়াবাড়ি

কথায় কথা বাড়ে
চুল না কাটলে বাড়ে চুল
হাঁটলেই পথ বাড়ে
সত্যকে ঢাকলে বাড়ে ভুল

১৬ জুলাই ২০২০




ভালোবেসে মনা পাগল হয়েছে
দুঃখ ভুলেছে, ভুলেছে সুখ
পথে পথে ঘুরে কারে যেন খোঁজে
হঠাৎ হঠাৎ চাপড়ায় বুক

১৪ ডিসেম্বর ২০১৯



কাল যে ভালো ছিল আজ সে মন্দ
আজ যে মন্দ নয়, কাল সে কী হবে?
সত্য যে কী ছিল, কোথায় দ্বন্দ্ব
কালের গর্ভে গোপনে লেখা রবে।

১৫ ডিসেম্বর ২০১৯

১০

হেন করো না, তেন করো না
কোভিড-১৯ ক্যান করোনা?
তাই তুমি কি জানো?

ডিল করোনা কিল করোনা
নইলে দেখো চিল-করোনা
খামচে নেবে কানও

১১

তোমার চোখে প্যাঁচার মতো ঘুম
অন্ধকারের নির্জনতার সুখ
নরম পায়ে ৭টি বেড়াল হাঁটে
আলতো ছোঁয়ায় হাসে মাটির বুক

১৯ শে আগস্ট, ২০১৯ রাত ১০:১৭ ০

১২

এখানে কখনো বর্ষা ছিল না
এখানে রুক্ষ গ্রীষ্মরোদ
মাটির গন্ধে সুবাস ছিল না
আমায় করেছে নিঃস্ব রোজ

০৫ মার্চ ২০২০

বিশ্বাস

সে আমারে ভালোবাসে - এ আমার বিশ্বাস
আসলে সে বাসে না
তার জন্য ক্ষয়ে পড়ে গোপন নিশ্বাস।

২৩ সেপ্টেম্বর ২০১৪


অন্তর্যামী

বনের বাঘে খায় নি তাকে,
বাঘ ছিল তার মনে।
রোদের আলোয় যায় কি দেখা
কী ব্যথা দংশনে?

কোথায় তাকে খুঁজবে বলো,
কোন দেশে, কোন বনে?
কেউ জানে না কার মনে কার
বসত সঙ্গোপনে।

১৮ এপ্রিল ২০১১

১৩

কবিতা সময়ের সাক্ষী
কবিতা একজন কবির জীবনালেখ্য।

কবিতা সময়ের সাক্ষী
কবিতা ইতিহাসের শ্রেষ্ঠ উপাদান।

১৪

সব কবিতা পাঠকের মন ছোঁবে না
সব পাঠকও তেমনি কবির মন ছুঁতে পারবে না
কিছু কবিতার গূঢ় রহস্য কবি ছাড়া আর কেউ জানবে না
যদিও প্রতিটা কবিতারই কিছু না কিছু অর্থ থাকে,
যা কবির সৃষ্টি, কখনো-বা পাঠকের।

কিছু কবিতা ঘোরের মধ্যে সৃষ্টি হবে
তার কোনো অর্থ নেই, অথচ পাঠক সেই কবিতার
ভেতর ঢুকে পড়বেন, আর হারিয়ে ফেলবেন নিজেকেও

১০ সেপ্টেম্বর ২০২০


উৎসর্গ : আমার গুরু, প্রিয় কবি খলিল মাহ্‌মুদ, যিনি বিরাটকায় পোস্ট পাবলিশ করে সতত আমাকে অনুপ্রাণিত করেন। আমি তার গুণমুগ্ধ ভক্ত।
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৩
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×