somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বরচিত বাণী চিরন্তনী (রম্য নহে)

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিবাহের ক্ষেত্রে সহায়তা পাবার উদ্দেশ্যে ইতিপূর্বে আপনাদের জন্য বিয়ে শীর্ষক বাণী চিরন্তণী পোস্ট করেছিলাম। তাতে আপনাদের প্রভূত উপকার সাধিত হয়েছিল। পরের বর্তীতে ফেইসবুক থেকে কতিপয় ব্লগারের বাণী একত্র করে ব্লগে শেয়ার করেছিলাম। এতে আপনাদের জ্ঞান হুহু করে বেড়ে গিয়েছিল, রিখটার স্কেলে ৮.৯ পর্যন্ত। এবার আপনাদের জন্য আরো কিছু বাণী চিরন্তনী নিয়ে হাজির হলাম। তবে, এ বাণী চিরন্তনীগুলো আমার স্বরচিত। এবং কবিতাকারে। উল্লেখ্য, এগুলো আমার ফেইসবুক ওয়াল থেকে নেয়া হয়েছে।


কাল যা লিখেছি
আজ পড়ে দেখি
হয় নি তা মোটে কিচ্ছু
কী যে যন্ত্রণা-
এর চেয়ে ভালো
কামড়ায় যদি বিচ্ছু

৩১ অক্টোবর ২০১৯



এমন দরদি কোথাও খুঁজিয়া
পাবে নাকো তুমি ভ্রাতা
গোপনে তোমারে বাঁশ হান্দাইয়া
বাহিরে সাজিব ত্রাতা

৩১ অক্টোবর ২০১৯


যখন তুমি অনেক ভালোবাসো
তখন যেন স্বর্গ থেকে দেবী হয়ে নেমে আসো
যখন তুমি ঝাঁঝরা করো এ বুক
তখন ভাবি, অন্য কেহ হয়ত-বা দিত সুখ

২৯ অক্টোবর ২০১৯


যাহা চাই খুব বুঝেশুনে চাই
যাহা চাই তাহা পাই না
উস্তা না রেঁধে পাটশাক রাঁধো
যাহা আমি কভু খাই না

২০ অক্টোবর ২০১৯


আমাদের দেশে পাবো
সেই ছেলে কবে
আমারে সে বড়ো করে
নিজে ছোটো হবে

১৯ অক্টোবঅর ২০১৯


যখন আমি থাকবো নাকো
তখন তুমি করবে কী?
ঝগড়া করার সময় হলেই
আমায় মনে পড়বে কি?

১৯ অক্টোবর ২০১৯


তোমারে যা দিয়েছিনু
সবই মোর আব্বার টাকা
গ্রহণ করেছ যত
ততই বাবার পকেট হয়ে গেছে ফাঁকা

১৯ অক্টোবর ২০১৯


প্রতিদিন কত বাণী চিরন্তণী লিখি, কিন্তু কোনোটাই ভাইরাল হয় না। ছোট্ট একটা বাণীও যদি ভাইরাল হইত, ফেইসবুকিং ছাইড়া দিতাম।

১৯ অক্টোবর ২০১৯


খাই দাই গান গাই
এর চেয়ে সুখ নাই
সুখ আছে ঘুমে
প্রেমিকার চুমে
সব চেয়ে বেশি সুখ
যার কোনো চোখ নাই
মুখে কোনো কথা নাই
শুনবার কান নাই
চলো সবে ঘরে বসে
একযোগে গান গাই

১৮ অক্টোবর ২০১৯

১০
যদিবা জীবনে কিছুই না পান
ঘুমের ভেতরে শুধুই হাঁপান
ধোলাই খালকে ভাবেন জাপান
চুনের পানিতে করেন চা পান
তখন একটু সময় করুন
গোসলখানায় ঢুকে পড়ুন
ঠান্ডা পানির শাওয়ার ছাড়ুন
তারপরে-
গলার আওয়াজ জোরসে তুলে
কলাবাবার গানটি ধরুন

৬ অক্টোবর ২০১৯
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৫৫
২১টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ যখন মানুষটা চলে যায়

লিখেছেন সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

×