somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Delirium (প্রলাপ) || আমার ছোটো ছেলে বেবি লাবিবের লেখা, সুর করা, মিউজিক কম্পোজ করা ও তার কণ্ঠে গাওয়া গান

২৯ শে জুন, ২০২৩ রাত ১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্লাস টেনে ওঠার পর ফেব্রুয়ারিতে বেবি লাবিবের ক্লাস টেস্ট চলছিল। আমার কড়া পাহাড়ায় সদা সর্বদা, যেন বাসা থেকে দৌড়ে চলে না যায়। কিন্তু একটু ঘুরতেই সে হাওয়া। কোথায় যায়, কল দিলেই বলে অমুক বন্ধুর বাসায়, তমুকের বার্থ ডে পার্টিতে। 'তোমার না পরীক্ষা চলছে।' 'হ্যাঁ, আমি পড়ে নিব।' ক্লাসের পরীক্ষায় মোটেও তার বাবার মতো না, যদি হতো, তাহলে তার বাবা তাকে বলে দিত, তোমাকে স্কুলে যেতে হবে না, দিনরাত গান করো :) ২০২৪-এ এসএসসি। গানে যত বড়ো চ্যাম্পিয়নই হও, জিপিএ-৫ না পেলে ঢাকা শহরের কোনো কলেজে ভর্তি হওয়া লাগবে না নে :( তারপর, দুটো জিপিএ-৫ না থাকলে বুয়েটের চেহারা স্বপ্নেও দেখা মিলবে না নে :( বড়ো দুটো তো ভবিষ্যত গুছিয়ে ফেলেছে, অ্যাকাডেমিক লেখাপড়া সমাপ্ত, তারা এখন মুক্ত বিহঙ্গ, অন্তত পড়ালেখার জীবন থেকে। তোমাকে ঐ জীবনের স্বাদ পেতে হলে এক নাম্বার প্রায়োরিটিতে নিয়ে আসতে হবে ক্লাসের পড়া। সময় পেলে গান। এখন পরীক্ষায় ভালো না করতে পারলে এই গান তোমাকে কতদূর নিতে পারবে জানি না। যাই হোক, তার পড়ালেখা নিয়ে তাকে যা বলি সে আমার কথার গুরুত্ব দেয় হলো উল্টো অনুপাতে :( (ব্যস্তানুপাতে)।

কিছুদিন আগে দেখলাম তার শিরোনামের গানটি। সে প্রতিটা গান কম্পোজ করে গেয়ে রেডি করে সবার আগে আমাকে শোনায়। কিন্তু এটি শোনায় নি। কারণ কী? কারণ হলো, সেটি এ গানটি করেছিল তার পরীক্ষা চলার সময়। যেহেতু পরীক্ষার সময় গান করলে আমি মানবো না, তাই লুকিয়ে করেছিল। তার আপলোডের তারিখ থেকেই এটা বুঝেছি।

এ গানটিও খুব চমৎকার গেয়েছে লাবিব। ওর লেখা, সুর করা। ওরই কম্পোজ করা।

Delirium - Written, composed and vocal by Baby Labib

অথবা নীচের লিংকে ক্লিক করুন।





বেবি লাবিবসহ আমার ছেলেমেয়েদের গানের তালিকা এই পোস্টে পাওয়া যাবে


সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০২৩ রাত ১:১৯
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজ থেকে বাংলাদেশ স্বাধীন হলো ।

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৪৪


অপারেশন সার্চলাইট (২৫ মার্চ): ১৯৭১-পাকিস্তানের বাঙালি গণহত্যা
অপারেশন সার্চলাইট ছিল ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) পাকিস্তানি সামরিক বাহিনীর দ্বারা পরিচালিত একটি গণহত্যা। বঙ্গবন্ধু... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্প কি ভেবেছিল? "সর্দার খুশ হোগা? সাবাশি দেগা?"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৯:৫৮

ইরান যুদ্ধ নিয়ে কিছু বলি।
আমি সাধারণ সত্য যা ঘটছে সেটাই বলি। মিথ্যা প্রোপাগান্ডা, সেটা যে পক্ষেরই হোক, আমার শেয়ার করতে ভাল্লাগে না।
একটা সময়ে আমেরিকা নিজের এয়ারফোর্স এবং নেভি... ...বাকিটুকু পড়ুন

ইউনুস সাহেব আমেরিকার কাছে দেশ বিক্রি করে দিয়েছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫০


রমজান মাসের শেষ দিককার কথা। আব্বা-আম্মার সঙ্গে ইউনাইটেড হাসপাতালে গেলাম নানাকে দেখতে। মায়ের দিকের এই আত্মীয়র হার্টে চারটা রিং বসানো হয়েছে, কিন্তু কেবিনে ঢুকে বুঝলাম তার জবান এখনো... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে মার্চ, ২০২৬ সকাল ৮:০৪



সূরাঃ ১ ফাতিহা, ১ নং থেকে ২ নং আয়াতের অনুবাদ-
১। সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতি পালক আল্লাহর।
২। যিনি অনন্ত দয়াময়, অন্তহীন মেহেরবান।

সূরাঃ ১ ফাতিহা,... ...বাকিটুকু পড়ুন

সর্বনাশ

লিখেছেন রাজীব নুর, ২৬ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫২



আমি কবিতা লিখতে পারি না।
আসলে আমি কোনো কিছুই সাজিয়ে গুছিয়ে লিখতে পারি না। আমার লেখা মানেই এলোমেলো এবং অগোছালো বিশ্রী রকম। মাঝে মাঝে লোভ হয়, কবিতা... ...বাকিটুকু পড়ুন

×