কোরান আল্লাহ্র বই।
এটা স্বীকার করে নেয়ার অর্থ দাড়ায়-
১) আল্লাহ্র অস্তিত্বকে স্বীকার করা।
২) তিনি এই বইয়ের মাধ্যমে মানবজাতিকে পথনির্দেশনা (guidance) পাঠিয়েছেন।
৩) প্রশ্নাতীতভাবে কোরান সর্বশক্তিমান আল্লাহ্র অকাট্য কথা , যা চুড়ান্ত এবং যার উপরে অন্য কারো কথার স্থান নেই।
যদি আপনি উপরের এই বক্তব্যের সাথে একমত হোন , তাহলে হে পাঠক , আপনি পোস্টের বাকি অংশ পড়ুন। যারা একমত নন , তাদেরকে অনুরোধ করব , এখনই পোস্টটি বন্ধ করে বাকি অংশ না পড়ার জন্য।
দুনিয়ার সর্ববিষয় অর্থাৎ পাঁচালি পাঠ থেকে শুরু করে আল্লাহ্র অস্তিত্ব নিয়ে আমার হাজারো একটা নিজস্ব মত আছে। কিন্তু আমার নিজস্ব মতের সাথে সত্যের বা আপনাদের কোন সম্পর্ক না থাকারই কথা। আমার নিজের ধারনা ভুল হতে পারে বা যে কাউকে বিপথে নিতে পারে , কারন আমি জানি আল্লাহ নির্ধারিত নিয়ম অনুযায়ী শয়তান সবসময় আমাকে কুমন্ত্রনা দিচ্ছে। একারনেই আমি ঠিক করেছি নিজের ধারনা অনুসরন না করে , শুধুমাত্র কোরানের বাণীকে অনুসরন করব। নিশ্চয় কোরানের বাণী সকল কলুষিত মুক্ত এবং সর্বৈব সত্য।
শুরু করা যাক নিম্নোক্ত আয়াত দিয়ে।
“আলিফ লাম রা , এটি এমন এক বই , যার আয়াতসমূহ নিখুত নির্ভুল (perfect) এবং এক মহাজ্ঞাণী সর্বজ্ঞ সত্বার পক্ষ হইতে সবিস্তার ব্যাখ্যা সহ বর্ণীত। যেনো তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো বন্দেগী না কর। নিশ্চয় আমি তোমাদের প্রতি তাহারই পক্ষ হইতে সতর্ককারী ও সুসংবাদদাতা।
” সুরা হুদ (১১) আয়াত ১-২
উপরের আয়াত অনুযায়ী কোরানকে মহাজ্ঞাণী সর্বজ্ঞ আল্লাহ প্রদত্ত নিখুত নির্ভুল (perfect)সবিস্তার ব্যাখ্যা সহ বর্ণীত বাণী ধরে নিয়েই আজকের মতো সমাপ্তি টানলাম।
By Muhammad Sadiq (e-mail: [email protected])

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




