যে কোন বিবাদ বা তর্কের মিমাংসা করতে হবে শুধুমাত্র কোরানের উপর ভিত্তি করে।
৫:৪৪ “আমি তাওরাত অবতীর্ণ করেছি।এতে হেদায়েত ও আলো রয়েছে। আল্লাহ্র আজ্ঞাবহ পয়গম্বর রাব্বি ও প্রিস্টরা এর মাধ্যমে ইহুদীদেরকে ফয়সালা দিতেন। কেননা তাদেরকে এ খোদায়ী গ্রন্থের দেখাশোনা করার নির্দেশ দেয়া হয়েছিল এবং তারা এর রক্ষনাবেক্ষনে নিযুক্ত ছিলেন। অতএব , তোমরা মানুষকে ভয় করো না , বরং আমাকে ভয় কর এবং আমার আয়াতসমূহের বিনিময়ে স্বল্পমূল্য গ্রহণ করো না। যেসব লোক আল্লাহ যা অবতীর্ণ করেছেন , সে অনুযায়ী ফয়সালা করে না , তারাই কাফের।”
৫:৪৫ ও ৫:৪৭ এ একি কথা বলা হয়েছে।
১৭:৯ ” এই কোরান এমন পথ প্রদর্শন করে , যা সর্বাধিক সরল এবং সৎকর্ম পরায়ন মুমিনদেরকে সুসংবাদ দেয় যে , তাদের জন্য রয়েছে মহাপুরস্কার।”
৪১:৬ ” বলুন , আমি ও তোমাদের মতোই মানুষ , আমার প্রতি ওহী আসে যে , তোমাদের মাবুদই একমাত্র মাবুদ। অতএব তার দিকেই সোজা হয়ে থাক এবং তার কাছে ক্ষমা প্রার্থনা কর। আর মুশরিকদের জন্য রয়েছে দুর্ভোগ।”
৩৯:২৮ “আরবি ভাষায় এ কোরান বক্রতামুক্ত , যাতে তারা সাবধান হয়ে চলে।”

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




