somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশীরা যে কত নীচ, তা দেখিয়ে দিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, সুজাতা সিং এবং শিবশংকর মেনন

১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯০৫ সালের জুলাই মাসে ভারতের ভাইস রয় লর্ড কার্জন বাংলা ও আসাম নিয়ে একটা প্রভিন্স গঠনের সিদ্ধান্ত নেন। এবং ঢাকাকে তার রাজধানী হিসাবে ঘোষণা দেন। উদ্দেশ্য ছিলো এই অঞ্চলের পিছিয়ে পড়া মানুষের জীবন যাত্রা ও অবকাঠামোগত উন্নয়নে কিছুটা অতিরিক্ত নযর দেয়া। এটা কে মেনে নিতে পারেনি কলকতার হিন্দু বাবুরা। কারন এতে বেনিফিসিয়ারী হতে যাচ্ছিল এই এলাকার মেজরিটি প্রজা তথা মুসলমানেরা।



সেই সময়ে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাংলার জমিদার। হাজারো চাষা ভুষো মুসলিম প্রজা ছিলো তার দাসের তালিকায়। বাংলাভাষার এই রাজা সেদিন এই সব দাসদের মুখে যে আনন্দের ঝিলিক দেখতে পেয়েছিলেন তাতে ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালো বাসি’ গান গেয়ে তাদের ঘুম পাড়ানোর জন্য সমস্ত শক্তি নিয়োগ করেন। এক দিকে মুসলমানদের সুখনিদ্রার ব্যবস্থা করলেন তিনি, অন্য দিকে হিন্দু সমাজকে উদ্দীপ্ত করতে ‘শিবাজী’ বন্দনাও শুরু করেন।

"ধ্বজা ধরি উড়াইব বৈরাগীর উত্তরী বসন
দরিদ্রের বল।
এক ধর্মরাজ্য হবে ‘এ ভারতে’ এ মহাবচন
করিব সম্বল।"

সেই অনলবর্শী বন্দনায় উজ্জীবিত হয়ে হিন্দুরা কোলকাতার যুগান্তর পত্রিকায় ১৯০৮ সালের ৩০মে এটাও লিখলোঃ “মা জননী পিপাসার্ত হয়ে নিজ সন্তানদেরকে জিজ্ঞেস করছে, একমাত্র কোন বস্তু তার পিপাসা নিবারণ করতে পারে। মানুষের রক্ত ও ছিন্ন মস্তক ব্যতিত অন্য কিছুই তাকে শান্ত করতে পারেনা”।



স্যার সুরেন্দ্রনাথ ব্যানার্জি তো বলেই ফেললেনঃ ‘বাংলাদেশ বিভক্ত করে হিন্দুদেরকে অপমান ও অপদস্ত করা হয়েছে”। শেষে ১৯১১ সালে বংগভংগ রদ না করা পর্যন্ত উনারা ছাড়েননি।

১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় ও রবীন্দ্রনাথ ঠাকুর এটাকে চাষা ভুষাদের প্রতিষ্ঠান হবে বলে মন্তব্য করেই শুধু ক্ষান্ত হননি, বিশ্ববিদ্যালয় না হোক তা নিয়ে তিনি ছিলেন মহাব্যস্ত।

সে যাক, ঐ সময় আমার জন্ম হয় নি, কাজেই বই পড়ে আর কি সব বুঝা যায়? কিন্তু আমরা যে দাদাবাবুদের চোখে কত হীন ও তুচ্ছ তা বুঝতে পেরেছি গত ৮ বছরে। আমাদের সেনাপতি মইনুল সাব কে ডেকে নিয়ে কিছু ঘোড়া ও প্রশিক্ষিত কুকুর উপঢৌকন দেয় ভারত সরকার। এই আনন্দে গদগদ হয়ে তিনি বলে গেছেন, তিনি বাংলাদেশ ও ভারতের মধ্যে এমন এক বন্ধন তৈরি করে যাচ্ছেন যা থেকে বাংলাদেশ আর পেছনে তাকাবেনা।



সেও যাক, আমাদের ব্রেইন কি অত ভালো যে পুরানো কথা মনে রাখব? এই সেদিন সুজাতা ম্যাডাম এসে আমাদের ‘বাঁদরীয় সভ্যতার’ জনক সেনাপতি এরশাদ সাহেব কে ধমকি দিয়ে গেলেনঃ ‘আপনি নির্বাচনে না এলে বিএনপি জামাত ক্ষমতায় আসবে’। এরশাদ সাহেব এর পরেও নির্বাচন করবে না বললে, তাকে হস্পিটালে নিয়ে কিভাবে গলফ খেলনো হল, আমরা তা চোখ মুদে দেখলাম, আর বল্লাম, দাদা বাবুরা যা ইচ্ছা তাই করেন।



মাত্র একসপ্তাহ আগে র’ এর শিব শংকর মেনন আমাদের ‘আয়রন লেডী’ জননেত্রী শেখ হাসিনাকে বলেছেনঃ ভারত বাংলাদেশকে সার্বিক সহায়তা করবে, কাজেই শক্ত হয়ে থাকবেন (আর.........)।

এইসব দৃশ্যদেখি, আর ভাবি, আমরা বাংলাদেশের মুসলমানেরা পাশের দাদাদের চোখে যে কত হীন ও তুচ্ছ, তা এখনো বুঝে উঠতে পারেনি আমাদের জাতীয় নেতারা।

পন্ডিত নেহেরু তার বই এ আশাবাদ ব্যক্ত করে ছিলেন, যে দুরত্ব ও সাংস্কৃতিক বিভাজনে পাকিস্থান রাষ্ট্র হলো, তার ভবিষ্যত হবে মাত্র ক’টা বছর।

এরপর ১৯৭১ সনে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ভারতের প্রধান মন্ত্রী ইন্দিরা গান্ধী বলেছিলেনঃ “আজ দ্বিজাতি তত্ব কে আমরা বংগোপসাগরে ছুঁড়ে ফেলে দিয়েছি”। আমার মনে হয় পাকিস্থান ভাঙ্গার পর বাংলাদেশ ৪০/৫০ বছর টিকে থাকা যেন দাদাদের চোখে এক মহাবিপদ। সব চেয়ে খারাপ লাগলো যখন দেখলাম, একতরফা নির্বাচনে আওয়ামি লীগ জয়লাভের পর এমপিরা মন্ত্রীত্ব নেয়ার জন্য তাদের ‘আয়রন লেডী’ জননেত্রী শেখ হাসিনার কাছে যেয়ে কদম বুছি না করে, ভীড় করলো ঢাকাস্ত ইন্ডিয়ান দুতাবাসে। যাতে দাদারা শেখ হাসিনা কে তাদের মন্ত্রী বানাতে বাধ্য করেন। আমরা আম জনতা ভারতের কাছে তো তুচ্ছই, কিন্তু খারাপ লাগছে তারা আমাদের জাতীয় নেতাদের কেও কত হীন ও তুচ্ছ ভাবে!!!
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×