জীবনবৃত্ত
জীবন একটা বৃত্ত,
যে বৃত্তটা অন্যরকম,
জ্যামিতি শাস্ত্র মানে না,
মানে না কোনো সংবিধান,
মানে না কোনো পুরান,
এটা বৃত্তের মতো শুরু ও শেষ প্রান্তের সম্মিলন ঘটায়,সবকিছু সরল করে দিয়ে,
কিন্তু মাঝে বক্র,
বেদনা-ক্ষোভ,দুঃখ,আশা নিরাশা,
জীবন নানা বাক নেয়,
কিন্তু একদিন সব একসাথে মিলে মহাবৃত্তে পরিনত হয়,তখন ই সবকিছু শেষ,
চুকায় সব হিসেব নিকেশ।


