গিটারের টুংটাং,গান-গল্প,কবিতা,
আর উপন্যাস,বইভর্তি ব্যাগ,
জানালার গরাদের ভিতর দিয়ে দেখা প্রকৃতি,
এসব কি একাকার হতে পারবে?
কল্পনা আর স্বপ্ন সব আজ মাটিতে মিশে,
কিছু যন্ত্রতে পরিনত আমরা,
বাকি অংশ পরিনত হচ্ছে,
পিয়ানোর সুর,হঠাৎ গেয়ে উঠা গান,
পাখির কলতান,পাঠচক্র
এসব কি একাকার হতে পারবে এই যন্ত্র জীবনে?
একাকার হোক আর না হোক,
হারিয়ে যাবে না মধ্যদুপুরে চড়ুইয়ের কিচিরমিচির, হারিয়ে যাবে না বৈদ্যুতিক তারের উপর বসে থাকা ফিঙ্গে,
ভোরের কাক আর কিছু টুকাইয়ের দল,
সব সৌন্দর্য রয়ে যাবে,
হারিয়ে যাবে কেবল আমাদেরটাই।

সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ১০:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




