somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উপল ভাই বনাম স্যার

১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার অলসতা ভুবন খ্যাত।তার উপর ভ্রমণের উপর নিরাসক্তি। তাও যে অলসতার ফাঁকে কিছু দর্শনীয় বস্তু দেখা হয়নি তা বলা যায়না।এর মধ্যে উল্লেখযোগ্য হিশাবে আছে ,চিড়িয়াখানা, শিশুপার্ক, যাদুঘর(ক্লাস টু তে থাকতে গিয়েছিলাম-জুয়েল আইচ কে না পেয়ে কচি মন ভীষণ আহত হয়েছিল)কক্সবাজার, নৃবিজ্ঞানের উপল ভাই ইত্যাদি ইত্যাদি। উপল ভাই কে দেখেন নি? অসুবিধা নেই, হুমায়ুন ফরিদি কে দেখলে একটা আইডিয়া পাওয়া যাবে।নির্লিপ্ত ভাবে ভাব গাম্ভীর্যের সাথে একের পর এক কাহিনী করে যাবে যেন এটাই স্বাভাবিক।ভার্সিটি মেডিকেল সেন্টার এ ভুয়া অসুখের নাম করে ওষুধ সংগ্রহ করে তা অন্য ফার্মেসি তে বিক্রি করে,সে টাকা দিয়ে 555 কেনা, ব্যাক ডেটের টিকেট দিয়ে রেল ভ্রমন,অতঃপর ধারা খাবার পর টিকেট চেকার এর দেশি ভাই বনে যেয়ে কে ইমশনাল ব্ল্যাকমেল,পাহাড় সমান অজুহাত দিয়ে স্যারদের বিভ্রান্ত করে পরীক্ষা পেছান, উপল ভাইয়ের বা হাতের কাজ । আমরা উনার চেলা চামুণ্ডারা উনাকে ফলো করতে যেয়ে কত যে হেনেস্তা হয়েছি ইয়াত্তা নেই। পরে খান্ত দিয়েছি। বহু আগের স্টার এর বিজ্ঞাপনের মতো বলতে হয় (মডেল ইলিয়াস কাঞ্চন)স্টার তাদের ই মানায় জীবনে যারা বহুদূর যায়।আমরা চাইলেও উনার মত হতে পারব না। লন মোয়ার এর কাজ কি আর সেভিং রেজর দিয়ে হয়!
উপল ভাই তখন সেকেন্ড ইয়ারে।শীত তাড়াতে দুহাতের তালু ঘষতে ঘষতে শাবি(শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) গেট এ রিক্সার জন্য অপেক্ষা করছেন। শীতের সকাল আর তাই স্বাভাবিক ভাবেই রিক্সার স্বল্পতা।যে সমায়ের কথা বলছি সেসময় এখনকার মত ইজি বাইকের চল ছিলনা। অনতিদূরে আরেক ভদ্রলোক রিক্সার জন্য অপেক্ষা করছিলেন। কাহিনীর দরকারে ভদ্রলকের নামটা গোপন করছি। ধরা যাক উনার না্ম মুরশেদ। কিছু সময় পর একটা রিক্সা এল।যেহেতু মুরশেদ সাহেব আগে দাঁড়ানো ছিলেন স্বভাবতই উনি রিক্সাটা আগে নিতে পেরেছেন। “ছোট ভাই, একটা লিফট দেয়া যাবে?” উপল ভাইয়ের বিনয় মাখানো ডাকে পিছনে তাকিয়ে, হাসি মুখে ততোধিক বিনয়ের সাথে বললেন,” ওঃ শিউর,প্লিজ”। রিকসায় উঠেই সিগারেট ধরিয়ে নাম শুধলেন। এরপর গেট থেকে ক্যাম্পাস এ এক কিলো পর্যন্ত রিক্সাতে বসে উনাদের কথোপকথন নিম্নরূপঃ
উপলঃভাইয়া কোন ডিপার্টমেন্ট?
মুরশেদঃ এন্থ্রপলজি
উপলঃআমিও। ফার্স্ট ইয়ার?
মুঃ না আমি এখানে লেকচারার হিশেবে জয়েন করেছি। আজকে আমার ফার্স্ট ক্লাস ,সেকেন্ড ইয়ারের সাথে।আপনি?
(ইতিমধ্যে উপল ভাইয়ের জুলপি বেয়ে ঘাম পড়া শুরু হয়েছে)
উপলঃ(নার্ভাস হয়ে তৎসম শব্দ বেশি বের হয় তার উপর মিথ্যা কথা )সহকারী অধ্যাপক,পরিবেশ ও দূষণ নিয়ন্ত্রণ প্রকৌশল বিভাগ।(নিরজলা মিথ্যা- নৃবিজ্ঞান) আপনাকে তো তাহলে আপনি বলতেই হয়(নার্ভাস আর কৃত্তিম হাসি সহ -যেন কত বড় রসিকতা করেছেন!)
মুরসেদঃ ও!
ইতিমধ্যে ক্যাম্পাসের খানিক আগে ব্যঙ্ক আর ক্যান্টিন এর সামনে আসার পর রিক্সা থামালেন উপল ভাই।“আমাকে এখানে নামতে হবে ব্যাঙ্কে , কাজ আছে। ভাড়া দিয়ে দিচ্ছি। আর সমস্যা হলে চলে আসবেন। লাইব্রেরি বিল্ডিং এ ,আমি ১০৬/এ তে বসি” ...নেমেই সোজা ক্যান্টিনে।
মুরশেদ সাহেব ভেবে পেলেন না,সকাল ৮ টায় ব্যাঙ্ক খলার আগে ব্যাঙ্ক এ কিভাবে করো কাজ থাকতে পারে।
পরে উপল ভাই, কিভাবে নিজের সাবজেক্টের মুরশেদ স্যার কে ম্যানেজ করেছেন বারান্তরে আরেকবার বলবো।
উপল ভাই মিথ্যা বলেন নি। ১০৬/এ তে উনি বসতেন,আসলে না বসে উনার উপায়ও ছিলনা।১০৬/এ ছিল লাইব্রেরি বিল্ডিং এর টয়লেট।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

×