somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেয়ার বাজারের কিছু প্রায়গিক বিশ্লষণ - ফজলে রাব্বী

২২ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের শেয়ার ব্যবসায়ীদের একটি বড় অংশই হচ্ছেন ক্ষুদ্র উদ্যোক্তা। আবার এদের অনেকেই শেয়ার বাজারে বিনিয়োগ করে থাকেন প্রায় কোনকিছু না বুঝেই। হয়তো নিকট পরিচিত জনদের অন্ধ-অনুসরণের মাধ্যমে। আর তাইতো "গুজব" জিনিসটা বেশ ফলদায়ক বাংলাদেশের শেয়ার বাজারে। ছোট-বড় প্রত্যেক শেয়ার ব্যবসায়ীরই উচিত "গুজবে" কান না দিয়ে কিছুটা বিশ্লেষণের প্রতি সচেষ্ট হয়ে - দক্ষ ও সফল শেয়ার ব্যবসায়ের অনুশীলন করা

এক্ষেত্রে সাহায্যকারী বিভিন্ন ধরণের সফ্‌টওয়্যার এখন খুবই সহজলভ্য। ইন্টারনেটের মাধ্যমে এসবের অনেকগুনোই ফ্রী-ডাউনলোড করা যায়। আবার এমন কিছু ওয়েবসাইট আছে (্www.stockbangladesh.com) যেখােন বাংলাদেশের শেয়ার বাজারের প্রায়গিক বিশ্লেষণ কোনরকম রেজিষ্ট্রেশন ছাড়াই দেখা যায়। এসব সফটওয়্যারের বিভিন্ন রংয়ের গ্রাফিকাল বিশ্লেষণ আমাদের অনেককেই হয়তো ঘাবড়িয়ে দেয়। অথচ এর সামান্য কিছু বিশ্লেষণই একজন শেয়ার ব্যবসায়ীকে দক্ষ ও সফল বিনিয়োগের পথে এগিয়ে নিয়ে যেতে পারে
MACD:
কোন নিদির্ষ্ট শেয়ার বিনিয়োগের যথাথর্তা বিশ্লেষণের এটা অন্যতম একটি জনপ্রিয় পন্থা। MACD -র প্রধান তিনটি উপকরণ রয়েছে:

১। MACD (নীল লাইন): এটা ১২ পিরিয়ড ও২৬ পিরিয়ডের Exponential Moving Average (EMA) এর পাথর্ক্য।

২। MACD Signal লাইন ( লাল লাইন): এটা MACD-র ৯ পিরিয়ডের EMA।

৩। MACD Histogram (সবুজ দন্ড): এটা MACD ও MACD Signal লাইনের পার্থক্য।

এই কৌশল বিশ্লেষণকারীকে MACD Zero Line এর প্রতিও লক্ষ্য রাখতে হবে। এখন সহজভাবে বলতে গেলে, শেয়ার ব্যবসায়ীকে এই কৌশল অবলম্বনের মাধ্যমে বিনিয়োগ করতে হলে খেয়াল করতে হবে:

** যখন MACD Zero Line-কে MACD নীল লাইন নীচের দিক থেকে উপরের দিকে অতিক্রম করে তখন ৯০% সময় সেই শেয়ারটির দাম বাড়ে। এই কৌশল অবলম্বনের মাধ্যমে শেয়ারের মূল্য বৃদ্ধির সত্যতা যাচাইয়ের জন্য যেকোন নির্দিষ্ট শেয়ারের পূর্ববর্তী ৬মাস থেকে ১২ মাসের গ্রাফ দেখা যেতে পারে।

** আবার MACD নীল লাইনটি যখন MACD Signal লাল লাইনটিকে ছেদ করে উপরে উঠে তখন শেয়ারটি ক্রয় করা যায়।

** একইভাবে, MACD Signal লাল লাইনটি নীল লাইনটিকে ছেদ করে উপরে উঠে তখন বুঝতে হবে শেয়ারটি বিক্রি করে দিতে হবে।

RELATIVE STRENGTH INDEX (RSI):
এটাও অন্যতম একটি জনপ্রিয় সূচক, যার মাধ্যমে কোন নির্দিষ্ট শেয়ারের পূর্ববর্তী মূল্য অনুযায়ী বর্তমান মূল্যের শক্তিমত্তা পরিমাপ করা হয়। এই সূচকের গ্রাফ অবলোকনের মাধ্যমেও সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত নেয়া সম্ভব:

** RSI লাইন যদি Oversold (30) লাইনকে নীচ থেকে উপরের দিকে ছেদ করে তখন সেই শেয়ারটি কেনা যেতে পারে।

** RSI লাইন যদি Overbought line (70)-কে উপর থেকে নীচের দিকে নেমে আসে তখন সেই শেয়ারটি বিক্রি করে দেয়া যেতে পারে।

WILLIAMS % R:
এটা আরেকটি কার্যকরী ও জনপ্রিয় সূচক, যার মাধ্যমে বিনিয়োগকারীরা সঠিক সিদ্ধন্ত নিতে পারেন:

** যখন WILLIAMS % R সূচক লাইনটি Oversold Line (-80)-এর নীচে থাকে এবং উপরের দিকে উঠতে থাকে (-৮০) লাইনকে ছেদ করার জন্য, তখনই সেই শেয়ারটি ক্রয়ের সাম্ভব্য উপযুক্ত সময়।

** আবার WILLIAMS % R সূচক লাইনটি যখন Overbought Line (-20)-এর উপরে থাকে এবং নীচে পড়তে থাকে (-২০) লাইনকে ছেদ করার জন্য, তখনই সেই শেয়ারটি বিক্রি করে দেয়ার সম্ভাব্য উপযোগী সময়।

এভাবে এই সামান্য কয়েক ধরনের প্রায়োগিক কৌশল একজন শেয়ার বিনিয়োগকারীকে দক্ষ্য হিসেবে গড়ে তুলত পারে। আসলে, শেয়ারে বিনিয়োগ একটি দারুন খেলা। সবাই হয়তো "ম্যারাডোনা" হতে পারেনা; তবে কৌশল শিখতে থাকলে হয়তো তা চোখবুজে 'বলে' কিক্‌ করা থেকে বিরত রেখে - অন্তত: গোলপোষ্ট বরাবর কিক্‌ করতে সহায়তা করবে। বলাতো যায় না, অনুশীলন একদিন এই সাধারন আমােদরকে "ম্যারাডোনা"র চেয়েও দক্ষ্য করে তুলতে পারে।
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:৫০
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×