somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভিজিডি / ভিজিএফ কর্মসূচিতে চাল / গম ওজনে কম দেয়া

১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রায়ই পত্র পত্রিকায় দেখি , ভিজিডি ( Vulnerable Group Development ) মানে বিপন্ন জনগোষ্ঠির উন্নয়ন তথা দুস্থ মহিলাদের পুষ্টিমান উন্নয়নের জন্য অথবা ভিজিএফ ( Vulnerable Group Feeding ) মানে বিপন্ন জনগোষ্ঠির জন্য তথা দুস্থদের জন্য খাদ্য সরবরাহ নামক কর্মসূচিগুলিতে যে পরিমাণ চাল / গম দেয়ার কথা তার চেয়ে ওজনে অনেক কম দিয়ে এসব দুস্থদের ঠকানো হয়। ভিজিডি কর্মসুচিতে ৩১ কেজি এবং ভিজিএফ কর্মসূচিতে ১০ বা ২০ কেজি চাল / গম দেয়ার কথা। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই ভিজিডি তে ২২ / ২৩ কেজি এবং ভিজিএফ এ একই অনুপাতে চাল / গম কম দেয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান / সদস্যগণ বলে থাকেন , খাদ্য গুদাম থেকে ওজনে কম আসে তাই আমরা কম দেই। কিন্তু তাদের এ বক্তব্য বিশ্বাসযোগ্য নয়। এটা বাস্তবে যাচাই করে দেখার জন্য আমি ১৯৯৬ এ যখন মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় TNO ছিলাম তখন এক ছুটির দিনে আমার জুনিয়ার সহকর্মী এসি, ল্যান্ড মেসবাহউদ্দিনকে ( বর্তমানে চট্টগ্রামের জেলা প্রশাসক ) সাথে নিয়ে উপজেলার আমগ্রাম ইউনিয়নে ভিজিডি এর চাল বিতরণ করতে যাই। আমরা দু'জন সারাদিন আমাদের চোখের সামনে ওজন দিয়ে দুস্থদের প্রাপ্য ৩১ কেজি করে চাল বিতরণ করি। সন্ধ্যায় দেখা গেল তালিকাভুক্ত সকল দুস্থ মহিলাকে তাদের প্রাপ্য ৩১ কেজি করে চাল বিতরণ সম্পন্ন হয়েছে। চলের কোন ঘাটতি হয় নাই। এর পর প্রায়ই যেদিন যেখানে এসব কর্মসুচির চাল / গম বিতরণ করা হতো সেখানে আমি মোটর সাইকেলে হঠাৎ গিয়ে উপস্থিত হয়ে ওজনে সঠিক পরিমাণে দেয়া হচ্ছে কিনা তা পরীক্ষা করে দেখতাম। এর ফলে ওজনে কম দেয়ার এ প্রবণতা কমে গিয়েছিল। তার পরও আমি দু'জন চেয়ারম্যানের বিরুদ্ধে অনুরুপ অভিযেগে তদানীন্তন দুর্নীতি দমন ব্যুরোতে মামলা দায়ের করেছিলাম। তাই দুস্থ মহিলাদের সহায়তার এসব কর্মসূচিতে চাল বা গম বিতরণে ওজনে কম দেয়া ঠেকাতে হলে স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাদের ব্যক্তিগতভাবে এ রকম উদ্যোগ নিতে হবে।
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:২২
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

দুঃখ খচিত পতাকা আমার

লিখেছেন এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?

যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ: ইসলামপন্থী, ধর্মনিরপেক্ষ, নাকি রাজনৈতিক বাস্তববাদী?

লিখেছেন Sujon Mahmud, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৮

মোহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে দক্ষিণ এশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি বিতর্কিত প্রশ্নগুলোর একটি হলো—তিনি কি সত্যিই ইসলামপন্থী ছিলেন, নাকি ইসলামকে মূলত রাজনৈতিক জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে ব্যবহার করেছিলেন?

এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে... ...বাকিটুকু পড়ুন

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।

ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

×