somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগে বিতর্ক করার চেয়ে আড্ডা দেয়া উত্তম

০১ লা জুন, ২০২৪ রাত ১১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসলে ব্লগে রাজনৈতিক, ধর্মীয় ইত্যাদি বিতর্কের চেয়ে স্রেফ আড্ডা দেয়া উত্তম। আড্ডার কারণে ব্লগারদের সাথে ব্লগারদের সৌহার্দ তৈরি হয়। সম্পর্ক সহজ না হলে আপনি আপনার মতবাদ কাউকে গেলাতে পারবেন না। উল্টা সে আপনার থেকে আরও দূরে চলে যাবে। এই কারণে ইসলামে দাওয়াত দেয়ার ক্ষেত্রে বিতর্ক পরিহার করে সুন্দর আচরণের মাধ্যমে বুঝানোর কথা বলা হয়েছে।

এক সময় ব্লগগুলির রাজনৈতিক গুরুত্ব ছিল। দেশের অনেক রাজনৈতিক এবং সামাজিক সমস্যার ক্ষেত্রে ব্লগ বলিষ্ঠ ভুমিকা পালন করেছে। এখন সময় পাল্টে গেছে। মানুষ এখন নিজেকে ব্লগার হিসাবে পরিচয় দিতে বিব্রত বোধ করে। নিজ নামে ব্লগিং করার সাহস খুব কম মানুষেরই আছে। কারণ ব্লগার বললে অনেকে নাস্তিক ভাবে। ব্লগের মাধ্যমে রাষ্ট্রীয় পর্যায়ে জনমত তৈরি করার দিন শেষ। তাই ব্লগে এসে আড্ডা দেয়া উচিত। আড্ডার অনেক উপকারীতা আছে। আড্ডা থেকে অনেক কিছু জানা যায়। মন হাল্কা হয়। উদ্বেগ, উৎকণ্ঠা, দুঃখ, কষ্ট ক্ষণিকের জন্য হলেও দূরে চলে যায়। আড্ডার মাধ্যমে মানুষ সামাজিক হয়। সোনাগাজী সাহেব হয়তো ভাবছেন যে উনি ব্লগে পোস্ট দিয়ে যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফলে ইতিবাচক কোন ভুমিকা রাখতে পারবেন। কিন্তু আসলে আগের যুগে মানুষ চায়ের দোকানে বসে রাজা, উজির মারতো। এখন প্রযুক্তি আসার কারণে সেই রাজা, উজির মারা হচ্ছে ব্লগে এবং অন্যান্য অনলাইন মাধ্যমে। আগে রেস্তোরার দেয়ালে লেখা থাকতো ‘রাজনৈতিক আলাপ নিষিদ্ধ’। এখন ব্লগের নীতিমালার মাধ্যমে নিয়ম বহির্ভূত আলাপের উপর নিষেধাজ্ঞা দেয়া হয়। ,

সামুতে ব্লগার এবং পাঠক কমে যাচ্ছে আশংকাজনক হারে । আমার মতে একমাত্র জমানো আড্ডার সাহায্যে ব্লগকে আবার আগের অবস্থায় নিয়ে আসা যায়। আড্ডার বিষয়ের আসলে শেষ নাই। বিভিন্ন বিষয়ের উপকারিতা এবং অপকারিতা নিয়ে আড্ডা দেয়া যায়। যেমন আড্ডার বিষয় হতে পারে রান্নার নামে অখাদ্য বানানোর উপকারিতা, অশ্লীল কৌতুকের উপকারিতা, পরকীয়ার উপকারিতা, বেশী সাজগোজের অপকারিতা, গাজা খাওয়ার উপকারিতা, জীন বা ভুতে ধরার উপকারিতা, পরচর্চার উপকারিতা, মেয়েলি আড্ডায় পুরুষের অংশগ্রহনের অপকারিতা, বাংলাদেশ ক্রিকেট টিমের চোদ্দ গুষ্ঠি উদ্ধারের উপকারিতা, বউয়ের পারস সাফাই করার উপকারিতা ইত্যাদি । আরও দুই একটা মজার আড্ডার বিষয় মাথায় এসেছিল। কিন্তু শায়মা আপু ক্ষেপে যেতে পারেন দেখে লেখার পরেও মুছে দিলাম।
আসেন সবাই মিলে বেশী বেশী আড্ডা দেই। আড্ডার আরও অনেক বিষয় আছে। ব্লগারদের মাথা থেকে আশা করি আড্ডা নিয়ে আরও আইডিয়া আসবে।

ছবি - নিউজওনলি২৪
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০২৪ রাত ১১:২৬
৪৫টি মন্তব্য ৪৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর (Lighthouse)

বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

জুলাই যোদ্ধা!

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪৭


এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া... ...বাকিটুকু পড়ুন

×