somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন মুসলমান হিসেবে আমার করনীয় কি?

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হুজুর আকরাম (সাঃ) এর জন্ম দিবস নিয়ে সবসময় বিতর্ক আছে।
এসব কথায় যাচ্ছি না কারন
কখন নবীজী (সাঃ) জন্ম গ্রহন করেছেন, উনি কিসের তৈরি ছিলেন এসব নিয়ে অযথা বিভ্রান্তি তৈরি করা কি আদৌ প্রয়োজনীয়? নাকি উদ্দেশ্যমুলক?

নবী করীম (সাঃ) আমাদের কি আদর্শ শিক্ষা দিয়েছেন একটু দেখিঃ

১। হজরত আবু দারদা (রাদিঃ) হতে বর্ণিত আছে হুজুর আকরাম (সাঃ) এরশাদ করেন, কোন ব্যক্তি যদি অন্য কারো দ্বারা শারিরিক কষ্ট পায়, অতঃপর তাকে মাফ করে দেয়, তবে আল্লাহ তায়ালা তার একটি মর্যাদা বুলন্দ করেন এবং একটি গোনাহ মাফ করে দেন। (তিরমিযী)

২। হজরত আবু হোরায়রা (রাদিঃ) হতে বর্ণিত আছে হুজুর আকরাম (সাঃ) এরশাদ করেন, যে ব্যক্তি মুসলমানের বিক্রয়ক্রিত জিনিস ফেরত নিতে রাজী হয়ে যায় আল্লাহ তায়ালা তার ত্রুটি বিচ্যুতি মাফ করে দেন।
(আবু দাউদ)

৩। হজরত আনাস (রাযীঃ) হতে বর্ণিত আছে হুজুর আকরাম (সাঃ) এরশাদ করেন, হে আমার প্রিয় বেটা, যখন তুমি আপন ঘরে প্রবেশ কর তখন ঘর ওয়ালাদের সালাম দাও। ইহা তোমার এবং ঘরওয়ালাদের জন্য বরকতের কারন হবে। (তিরমিযী)


৪। হজরত আয়েশা (রাযীঃ) হতে বর্ণিত আছে হুজুর আকরাম (সাঃ) এরশাদ করেন, যে ব্যক্তি কন্যা সন্তানদের কোন ব্যাপারে জিম্মাদারি গ্রহন করল এবং তাদের সাথে ভাল ব্যবহার করল তবে এই কন্যাগণ তার জন্য দোজখের আগুন থেকে নাজাতের উছিলা হয়ে যাবে। (বোখারী)

৫। হাদিসের সারসংক্ষেপঃ হজরত আবু হোরায়রা (রাদিঃ) হতে বর্ণিত আছে হুজুর আকরাম (সাঃ) আমাকে পাঁচটি এরশাদ করেন,
> হারাম হইতে বাঁচিয়া থাক, তুমি সকলের চাইতে বড় ঈবাদতকারী হইয়া যাইবে।
> আল্লাহ তায়ালা তোমাকে যা কিছু দিয়েছেন তার উপর রাজি থাক, তুমি সবচেয়ে বড় ধনী হইয়া যাইবে।
> প্রতিবেশীর সাথে ভাল আচরন কর, তুমি মুমিন হইয়া যাইবে।
> যাহা নিজের জন্য পছন্দ কর উহাই অন্যদের জন্যও পছন্দ কর, তুমি পূর্ণ মুসলমান হইয়া যাইবে।
> বেশি হাসিও না, কারন বেশি হাসা দিলকে মুর্দা বানাইয়া দেয়।
(তিরমিযী)

বন্ধুরা দেখুন কত সুন্দর সুন্দর হাদিস। পোস্ট দীর্ঘ হয়ে যাবে বিধায় বেশি লিখলাম না। কি আসে যায় হুজুর আকরাম (সাঃ) মাটি নাকি নূরের তৈরি না জানলে, কি আসে যায় মিলাদ কিয়াম আর ঈদে মিলাদুন্নবী (সাঃ) অথবা সিরাতুন্নবী (সাঃ) পালন করলে আর নাইবা করলে? নবীজী (সাঃ) কি এসব শিক্ষা দিয়েছিলেন সাহাবায়ে কেরাম (রাযীঃ) দের, নাকি ঈমান, আমল এবং মনুষ্যত্ব শিক্ষা দিয়েছিলেন?

হাশরের ময়দানে আল্লাহ তায়ালার কাছে আমার হিসাব দিতে হবে ঈমান এবং আমল এর। কোন মুসলমানকে কষ্ট দিয়েছি, অন্যায়ভাবে কোন অমুসলিমের হক নষ্ট করেছি তো জীবনের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে।

যদি সত্যিই হুজুর আকরাম (সাঃ) কে ভালবাসি তবে আসুন এখনই নিয়্যত করি আজ থেকে অন্তত উপরোক্ত একটি সুন্নতের অনুসরণ শুরু করব এবং জীবনে কখনও আর ছাড়বনা ইনশাআল্লাহ।

আল্লাহ তায়ালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমীন।
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×