somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এবার মুক্তিযোদ্ধার মেয়ে ধর্ষিত!

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লালমনিরহাট প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মেয়ে ধর্ষিত হওয়ার জন্য যুদ্ধ করিনি। কোনো কিছু পাওয়ার আশা বা লোভেও নয়। জীবন বাজি রেখে যুদ্ধ করেছি শুধু দেশমাতা আর তার সন্তানদের রক্ষা করতে।
সেই স্বাধীন দেশেই এই মুক্তিযোদ্ধাকে সহ্য করতে হচ্ছে নিজের মেয়ে ধর্ষিত হওয়ার কষ্ট, যার কোনো ক্ষতিপূরণ নেই।

কথাগুলো বলতে বলতে হাউমাউ করে কেঁদে ওঠেন ধর্ষণের শিকার এক কিশোরীর দরিদ্র মুক্তিযোদ্ধা বাবা।

গত বুধবার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের চর ডাউয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটলেও হুমকির কারণে এবং লোকলজ্জায় মামলা করতে পারেনি পরিবারটি।

শনিবার রাতে মামলা হলে ‘ধর্ষক’ যুবকের বাবা স্থানীয় ডাউয়াবাড়ি ইউনিয়ন পরিষদ সদস্য লোকমান হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠানো হয় বলে পুলিশ জানিয়েছে।

গুরুতর অসুস্থ ৬ষ্ঠ শ্রেণির ওই ছাত্রী (১৪) বর্তমানে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।

রোববার বিকালে হাসপাতালে মেয়েটি সাংবাদিকদের বলে, গত বুধবার (৩০ জানুয়ারি) তার বাবা-মা নানার বাড়ি গেলে সন্ধ্যায় প্রতিবেশী ইউপি সদস্য লোকমান হোসেনের ছেলে তিন সন্তানের জনক জাকির হোসেন (৩৫) তাদের বাড়ি ঢুকে ধর্ষণ করে পালিয়ে যায়।

গুরুতর অসুস্থ হলেও ধর্ষকের বাবার বাধায় তাকে হাসপাতাল নিতে পারেনি পরিবারের লোকজন। পরে বেশি অসুস্থ হয়ে পড়লে এলাকাবাসীর সহায়তায় তাকে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করান বাবা-মা।

এলাকাবাসীর বরাত দিয়ে হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, ধর্ষকের বাবা ইউপি সদস্য লোকমান আলামত নষ্ট করতে মীমাংসার নামে সময়ক্ষেপণ করেছেন। মেয়েটিকে চিকিৎসা নিতে কিংবা মামলা করতেও বিভিন্নভাবে বাধা দিয়েছেন।

“ধর্ষক ছেলের পক্ষ নেয়ায় বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালত তাকে কারাগারে পাঠায়,” বলেন পুলিশ কর্মকর্তা।

জাকিরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও তিনি জানান।

মেয়েটির মা’র অভিযোগ, তাদের নানাভাবে হুমকি-ধামকি দিচ্ছে ধর্ষকের প্রভাবশালী ওই পরিবার। তাই তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ডাউয়াবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবলা রহমান ধর্ষকের শাস্তি দাবি করে বলেন, “এ ব্যাপারে মেয়েটির বাবাকে আইনি সহায়তা নিতে বলেছি।”

৭টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×