দেশে গিয়েছিলাম বহুল আলোচিত নির্বাচন দেখতে। দেখেছি, আর্ন্তজাতিক নির্বাচন পর্যবেক্ষকদেরও দেখলাম, কথা বলেছি তাদের সাথে। বৃটিশ হাইকমিশনার স্টিফেন ইভন্সের বাসায় চায়ের দাওয়াতে দেখা হয়েছিল জাতি সংঘের নির্বাচন প্রতিনিধি দলের নেতার সাথে, বিভিন্ন কথা হয়েছে নির্বাচন নিয়ে, যে সব কথা হয়েছে তা এখানে লিখতে পারবোনা, লিখলে সম্পাদক মহোদয় ছাপবেননা। তা ছাড়া নিজের স্ত্রী ও ছিল বৃটেনের ফরেন এন্ড কমনওয়েলথ অফিসের নির্বাচন পর্যবেক্ষক দলের সদস্য, স্বাধীনভাবে কিছু বললে বা লিখলে স্ত্রী হয়ত্ োরাগ করতে পারে, রাগ করতে পারেন আওয়ামীলীগের নেতা নেত্রীরা।
সে যাক, দেশে যাওয়ার পর অনেকেই বলেছেন যা লিখেছি তত্বাবধায়ক সরকারের সময় তার জন্য ক্ষমা চেয়ে নতুন নির্বাচিত সরকারকে অভিনন্দন জানিয়ে দু কথা লিখতে। যারা উপদেশ দিয়েছেন তত্বাবধায়ক সরকারের সময় যা লিখেছি তার জন্য ক্ষমা চাইতে, তাদের উদ্দেশ্যে বলি ক্ষমা চাইতে আমার কোনো অসুবিধে হয়না। ভূল হলে ভূল করলে অবশ্যই ক্ষমা চাইবো। তবে আমি মনে করি আমি কোনো ভূল করিনি, আমি কোনো অন্যায় করিনি। যা লিখেছি বিবেকের তাড়নায় লিখেছি। সে সব লেখা যদি তত্বাবধায়ক সরকারের পক্ষে চলে যায় তাতে আমার কোনো কিছু যায় আসেনা, আমি মন্ত্রী এমপি, অথবা প্রেস সচিব হওয়ার জন্য কারো পক্ষে লিখিনি। দেশের স্বার্থে জনগনের স্বার্থে লিখেছি, এখন জনগন যদি ভালো মন্দের বিচার করতে না পারে তাহলে সে দায়ভার আমি কেন বহন করবো? রাজনৈতিক দলগুলো নির্বাচন চেয়েছে জনগন আওয়ামীলীগকে ভোট দিয়েছে, বিদেশী সংস্থাগুলো বলেছে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়েছে, নির্বাচন যদি নিরপেক্ষ হয়ে থাকে তাহলে ত্ োহয়েছে, এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। নির্বাচনের রাতে শেরে বাংলা নগরের উপরের তলায় দেখেছি বিদেশীরাও বাংলাদেশের নির্বাচনের জন্য কাজ করছেন। তাদের কষ্টটা আসলেও প্রশংসার দাবী রাখে!
গত ১৪ জানুয়ারী দৈনিক আমাদের সময়ে নঈম নিজাম সাহেবের লেখা পড়েছি, উত্তর দিতে চাইনা, এখন কোনো কিছু লিখলে ভেবে চিন্তে লিখতে হবে, নঈম নিজাম সাহেবের দল ক্ষমতায়। (পাঠক আবার উল্টো বুঝবেননা, আমি বিএনপি করিনা, বিএনপি করেন শ্রদ্ধেয় সাংবাদিক শফিক রেহমান) সে যাক, নঈম নিজাম ভাইর লেখার হেডিং দেখে একটি কথা লিখতে ইচ্ছে করছে আসলে আঞ্জুমানে মফিদুল ইসলাম বাংলাদেশের কোনো রাজনৈতিক দল নয়, না বিএনপি না আওয়ামীলীগ, না জামাতে ইসলাম না জাতীয় পার্টি, না কমিউনিস্ট পার্টি! আঞ্জুমানে মফিদুল ইসলাম হচ্ছে বাংলাদেশের জনগন। তারা শুধু দিয়েই গেল বিনিময়ে কিছুই পেলনা।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


