somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডাক্তার দিপু মনি পররাষ্টমন্ত্রী, “ওয়ার্ল্ড বিগেষ্ট জোকস।

২৫ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এবারের নির্বাচনের পর সরকার গঠন করে শেখ হাসিনা চমক সৃষ্টি করেছেন বলে বাজারে জোর প্রচারনা চলছে। অনেকেই বলেছেন আওয়ামীলীগের বুড়ো নেতাদের বাদ দিয়ে শেখ হাসিনা বাপের কাজ করেছেন। সবাই তাকে বাহবা দিচ্ছে। শেখ হাসিনা যখন মন্ত্রী সভা গঠন করেন তখন আমি ছিলাম দেশে, মধ্য রাতে কে একজন খবর দিয়েছিলেন দিপু মনি পররাষ্ট মন্ত্রী আর সাহারা খাতুন স্বররাষ্ট মন্ত্রী। দিপু মনিকে আমি প্রথম দেখেছিলাম লন্ডনের হাউস অব লর্ডসের একটি মিটিংএ। আওয়ামীলীগের এক নেতা আমাকে বলেছিলেন দিপু মনি বাংলাদেশ আওয়ামীলীগের নেত্রী। কথা হয়নি। তার বক্তব্য শুনারও সুভাগ্য হয়নি আমার। পররাষ্টমন্ত্রী হওয়ার পর তার কথা শুনেছি। দেশে থাকতে দুএকজনের সাথে কথা বলেছি, বলেছি সরকারের মন্ত্রী সভায় প্রধান মন্ত্রীর পরে যে দুইতিনটি পদ অত্যান্ত গুরুত্বপূর্ণ তার মধ্যে পররাষ্টমন্ত্রলায় হচ্ছে অন্যতম। দিপু মনি কি পারবেন পররাষ্টমন্ত্রলায় চালিয়ে নিতে? যাকে বলেছিলাম তিনি বলেছিলেন সামাদ আজাদ যদি পররাষ্টমন্ত্রনালয় চালাতে পারেন, বিএনপির সময়ে মোর্শেদ খান যদি চালাতে পারেন, তাহলে দিপু মনি পারবেননা কেন? তাকে বলেছিলাম সামাদ আজাদ পারেননি, পারেননি মোর্শেদ খানও। আমার মনে আছে সামাদ আজাদ যখন পররাষ্টমন্ত্রী তখন কমনওয়েলথের একটি কনফারেন্সে স্কটল্যন্ডে এসেছিলো বাংলাদেশ সরকারের একটি প্রতিনিধি দল। তৎকালীন বৃটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার যখন গুরুত্বপূর্ণ বক্তৃতা করছিলেন সামাদ আজাদ তখন বসে বসে হাই তুলেছিলেন। তারপর লন্ডনের এক বাংলা সাংবাদিক একটি পত্রিকায় লিখেছিলেন “সামাদ আজাদ যে দেশের পররাষ্টমন্ত্রী সে দেশের জন্য দুঃখ হয়“------। লন্ডনে এক আওয়ামী নেতাকে বলেছিলাম দিপু মনি পররাষ্টমন্ত্রী “ওয়ার্ল্ড বিগেষ্ট জৌক“ আওয়ামী নেতা বলেছেন মহিলা বলে কি আমি তাকে সমালোচনা করছি? বললাম আপনার কি তাই মনে হয়। আমাকে ঐ নেতা বলেছেন সময় দিন দেখবেন দিপু মনি কি করেন, ঐ আওয়ামী নেতা আমাকে ধারনা দিলেন যে দিপু মনি ওয়ার্ল্ড ডিপ্লমেসি যা বুঝেন তা সাউথ ইষ্ট এশিয়ায় অনেক ক্যারিয়ার ডিপ্লোমেট ও তা বুঝেননা, (অবশ্য আমরা কিছুটা বুঝতে পেরেছি সদ্য ভারতের পররাষ্টমন্ত্রীর বাংলাদেশ সফরের সময় দিপু মনির পারফরমেন্স) কিছুদিন আগে একটি পত্রিকায় দেখলাম দিপু মনি আর্ন্তজাতিক সর্ম্পকের উপর পড়াশুনা করছেন। দিপু মনির পররাষ্টমন্ত্রনালয়ের দায়িত্ব পাওয়ার পর আমার মনে হয়েছে সাবেক বৃটিশ ফরেন সেক্রেটারী মার্গারেট বেকেটের কথা। টনি ব্লেয়ারের প্রধানমন্ত্রীত্বের শেষের দিকে মার্গারেট বেকেটকে পররাষ্টমন্ত্রী করেছিলেন টনি ব্লেয়ার, কারন মার্গারেট বেকেট ছিলেন অনেকটা ইয়েস মিনিস্টার টাইপের। শেখ হাসিনার কেবিনেট দেখে আমার কাছে মনে হয়েছে অনেকটা তাই। অবশ্য আমাদের দেশে যেখানে কোনো পররাষ্ট্রনীতি নেই, সেখানে দিপু মনি পররাষ্ট্রমন্ত্রী হলেই কি আর সামাদ আজাদ হলেই কি? আর মোর্শেদ খান হলেই কি? সবই তো সমান।

ফয়সল চৌধুরী
লন্ডন
২৪/০২/০৯

সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০০৯ ভোর ৬:৪৬
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×