somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

3G তো চলেই এল, মানসম্মত হ্যান্ডসেট আছে তো?

১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নির্বাচন আর হরতাল ছাড়া এখন সবখানে শুধু একটাই আলোচনা, 3G 3G 3G. কবে চালু হবে এই 3G, প্যাকেজের দাম কেমন হবে, কোনটা 3.5G আর কোনটা 3.9G সর্বত্র শুধু এই আলোচনা। আমার ধারণা তরুণ সমাজের আনুমানিক ৫০ ভাগ ইতিমধ্যে মানে 3G পুরোপুরি চালু হওয়ার আগেই 3G সাপোর্টেড সেট কিনে ফেলেছে। এই বিশাল বাজারকে সামনে রেখে হঠাৎ গজিয়ে ওঠা কোম্পানিগুলোর দৌরাত্ত কম না। তারা চায়না থেকে নিম্নমানের সেট কিনে এনে দেশি ব্র্যান্ড বলে বিক্রি করছে বাজারে। তাদের চকমকে বিজ্ঞাপনে আর স্বল্প মূল্যে আকৃষ্ট হয়ে ক্রেতারা দেদারসে কিনছে এসব সেট। সবচেয়ে অবাক লাগে যখন দেখি এসব সেটে না মানা হয় কোন কোয়ালিটি, না মানা হয় কোন নিয়ম। পত্রিকায় দেখলাম একই IMEI (International Mobile Station Equipment Identity) নাম্বারের বিপরীতে নাকি হাজার হাজার সেট বাজারে! অথচ নিয়ম অনুযায়ী একটি IMEI নাম্বারের বিপরীতে একটি সেটই থাকতে হবে অর্থাৎ প্রত্যেক হ্যান্ডসেটের IMEI নাম্বার আলাদা। এই নাম্বার দিয়ে কোনটি আসল সেট, সেটের অবস্থান, কোন দেশে তৈরি সবকিছুই জানা যায়। আমারতো মনে হয় নিম্নমানের এসব সেট জাতীয় নিরাপত্তার জন্যেও হুমকি। নিত্যনতুন গজিয়ে ওঠা একেকটি ব্র্যান্ডের বিজ্ঞাপন এমনভাবে করা হয় যে এদের ক্রেতারাও থাকে মোহাবিষ্ট এবং অনেক কনফিডেন্ট! যেমন আমার এক বন্ধু প্রায় ১৫ হাজার টাকা দিয়ে সিম্ফোনি ডব্লিউ ১৪০ কিনল। কেনার পর সে আমার স্যামসাং গ্যালাক্সি কোর নিয়ে তাচ্ছিল্য করা শুরু করল! এরপর তাকে যখন হাতে ধরে পার্থক্য দেখানো হল তখন তার আর বলার কিছু ছিল না।
আরেকটি ঘটনার কথা বলি। কিছুদিন আগে পত্রিকা মারফত সবাই শুনেছেন যে বুয়েটের এক ছাত্রীর হাতে একটি সিম্ফনি মোবাইল বিস্ফোরিত হয়েছে! কি অদ্ভুত দেশে আমরা বাস করি যেখানে একটি সেটের সেফটিটাও নিশ্চিত করা যায় না! আমার মনে হয় 3G নিয়ে মাতামাতি করার আগে ভাল ব্র্যান্ডের হ্যান্ডসেটের ব্যাপারে দৃষ্টি দেয়া দরকার। এ ব্যাপারে সচেতন মহলের মতামত আশা করছি।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×