আপনাদের যাদের বোন, ভাই, মা কিংবা বাবা সাভারের ধ্বসে পড়া রানা প্লাজায় মৃত্যুবরণ (ইন্নালিল্লাহ...রাজেউন) করেছেন তারা প্রত্যেকে দাফন কাফনের জন্য সরকারী কোষাগার থেকে পাচ্ছেন বি-শ হা-জা-র টাকা!!
বিমান বন্দরের নাম ও লোগো বদলাতে কত শত কোটি টাকা খরচ হলো, শেয়ার মার্কেট থেকে কত হাজার কোটি গাপ্ হলো - ডাজেন্ট ম্যাটার!
আগের চেয়ে লাভ কমেছে বলে গার্মেন্টস সেক্টরকে কত কোটি ডলারের প্রণোদনা প্যাকেজ দেয়ার ঘোষণা হলো - ডাজেন্ট ম্যাটার।
যুদ্ধ জাহাজ ফৃগেট, ফাইটার জেট মিগ কিংবা অত্যাধুনিক রাশিয়ান আগ্নেয়াস্ত্রর হিসাব ভুলে যান, আমাদের ফায়ারব্রিগেড কর্মীরা সাভারে এলাকাবাসীর কাছে আবেদন করে হাতে লেখা ‘জীবন বাঁচাতে টর্চ লাইট চাই’ প্ল্যাকার্ড নিয়ে দাড়িয়ে আছে, সেটাও ভুলে যান।
আপনি এখন হা-জা-র-প-তি!! শালা নূন্যতম মজুরীর শ্রমিকের বাচ্চা, এত টাকা জীবনে একসঙ্গে চোখে দেখেছিস এর আগে? দ্যাখ্ আমরা তোর কতবড় শুভাকাঙ্খি!
খুশী হয়ে যান! আপনাদের সুখে আমরাও খুশী হয়ে যাই! নাথিং এলস্ ম্যাটারস!
গত সরকারের আমল হলে একটা ব্ল্যাক বেঙ্গল টাইগার ছাগল পেতেন, এবার পেলেন ক্যাশ! হার্ড ক্যাশ, ম্যাএএন! দিন বদলের সনদ হ্যাজ বিন এপ্রুভড! ব্রিং ইন দি ব্যান্ড! লেট দি মিউজিক বিগিন!
...আর হ্যা, আগামী নির্বাচনে ধানের শীষ বা নৌকা মার্কায় ভোট দিতে ভুলবেন না কিন্তু! বেঁচে থাকার চেয়ে ভোট দেয়ার অধিকারই আপনার সর্ব্বচ্চো অধিকার। টপ প্রায়োরিটি!
কৃতজ্ঞতাঃ অনিক খান !!
আলোচিত ব্লগ
সোনালি ডানার পাখি

সোনালি ডানার পাখি
-এস এম আজাদ রহমান
স্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।
সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন
ক্ষমতার পালাবদল, শাসকের পুরোনো রোগ ...

জুলাই-আগস্ট মাসে যখন দেশে বিদ্যুতের সমস্যা চলছিল, তখন সংসদে এমপি রুমিন ফারহানা বিদ্যুৎ ও জ্বালানি-মন্ত্রীকে নিয়ে সার্কাজম করেছিলেন। তিনি বলেছিলেন, তাঁর গ্রামের মানুষ বারবার অভিযোগ করছে, টুকু (বিদ্যুৎ) আসে,... ...বাকিটুকু পড়ুন
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।