somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মন্তব্য নিষ্প্রয়োজন ? ... কিন্তু কেন ?

৩১ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৪:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি আসলে ব্লগার বলতে যা বুঝায় ঠিক তা নই। আমি শুধুই একজন পাঠকমাত্র। তবে অন্য কারো লেখা পড়ে ভালো লাগলে সেটাতে মন্তব্য করতে ইচ্ছা করে এবং সুরুচিপূর্ণ মন্তব্য করতেই ভাল লাগে। আসলে বলা উচিত - "মন্তব্য করতে পারলে ভালো লাগত"।

আমি আসলে এই এলাকার অনেক পুরোনো বাসিন্দা। যখন কারো পোস্টের সংখ্যাই ৫০ পেরোয়নি তখনও ছিলাম। দু' একটির বেশী লেখা লিখিনি অবশ্য। তবে মন্তব্য করতাম প্রচুর। মাঝে বহু মাস এখানে একদমই আসা হয়নি। ৩ মাস আগে যখন এলাম তখন দেখি আমার আগের আই. ডি. গায়েব। তা নিয়ে আমার কোন অভিযোগ নেই। সেটা ছিলো সামু-তে আমার প্রথম অধ্যায়। নিতান্তই অতীতের কথা।

আমি আসলে এখানে আমার নতুন অধ্যায়ের কিছু সমস্যা নিয়ে কথা বলতে চাইছিলাম (যার বয়স ৩ মাস)। "আমার" না বলে বলা উচিত "আমাদের"। আমরা যারা নতুন, তাঁদের। নতুন করে অনেক দিন পর ফিরে এসে অনেক উন্নয়ন চোখে পড়ছে আমার। অনেক সুযোগ-সুবিধা বেড়েছে সবার জন্যই। সবার ভালোর জন্যই নতুন নতুন নিয়ম কানুন হয়েছে। যেমন, নতুনদের উপর নজরদারি ও কিছু বাধানিষেধ আরোপ, ইত্যাদি। এসবের জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবশ্যই প্রশংসা এবং ধন্যবাদ পাবার যোগ্য।

আমি আসলে ঐ "নতুনদের উপর আরোপিত বাধানিষেধ" গুলোর ব্যাপারেই আপত্তি পেশ করছি ...

## নতুন ব্লগারদের জন্য নীতিমালা ##
.:. নতুন ব্লগাররা প্রথম পাতায় একসেস না পাওয়া পর্যন্ত অন্য কারও ব্লগে মন্তব্য করতে পারবেন না।
.:. প্রথম পাতায় লেখা পোস্ট করার সুবিধা পেতে ভালো লেখা পোস্ট করতে হবে নিজের পাতায়।

... এখন আমার কথা হল, সবাই তো আর ভালো মানের মৌলিক লেখা লিখতে পারেন না। আর, সত্যি বলতে কি লেখালেখি-র ব্যাপারটা আসলে সবার সেভাবে আসেও না। অনেকেই আছেন যাঁরা শুধু অন্যদের লেখা পড়ে আর মন্তব্য করেই সময় কাটিয়ে মজা পেতে চান। তাহলে তাঁদের কী হবে? নীতিমালা অনুযায়ী তাঁরা তো কোথাও কোন মন্তব্য করতে পারবেন না। কী তাঁদের অপরাধ? নতুনদের আমরা কেন ভেবে নিচ্ছি যে তাঁরা আগে থেকেই পাপী? পাপ স্খলন করতে পারলে তারপর তাঁদের মন্তব্য করার সুযোগ দেওয়া হবে? কেন কোন প্রকারের অপরাধ করার আগেই তাঁদের (মানসিক) শাস্তি দেওয়া হচ্ছে? এটা কি নতুনদের বরণ করে নেবার ভালো কোন পদ্ধতি? মোটেও নয়! প্রকারান্তরে এটা আসলে নতুনদের মধ্যে যাঁরা সত্যিই ভালো মনের মানুষ তাঁদেরকে অপমান করার শামিল।

আমি আসলে আর কিছু বলতে চাই না। শুধু কর্তৃপক্ষের উদ্দেশ্যে অনুরোধ রাখবো তাঁরা যেন নিরপরাধ নতুন অতিথিদের শাস্তি-র ব্যবস্থা তুলে নিয়ে যারা প্রকৃত অপরাধী তাদের শাস্তির ব্যবস্থা করেন। দয়া করে সবাইকেই মন্তব্য করার সুযোগ দিন। কারণ, মন্তব্য করার মাধ্যমেই নতুনরা পুরোনোদের সাথে সহজে পরিচিত হতে পারেন। আর, মন্তব্য পড়েই তো বিচারকবৃন্দ বুঝতে পারবেন কাকে শাস্তি দিতে হবে। ... তাই নয় কি :-?
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৪:০৯
২৩টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×