somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পৃথিবীজুড়ে ব্যর্থ মানুষ, ব্যর্থদের পক্ষে মানুষ নাই

০৯ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্যর্থদেরকে কখনো কোনো শখ পুষতে নাই। শখ-আল্লাদ বলতে এই পৃথিবীতে যা কিছু আছে সব সফলদের চুক্তিবদ্ধ। ওসবে ব্যর্থদের নজর বারোমাস মানা।
ব্যর্থদের কাজ চায়ের দোকানে আড্ডা মারা, এলাকা-এলাকা ঘুরে বেড়া, সময়-অসময়ে খেলা দেখা, ঘরে বসে নাক ডাকা, আর অবসর পাইলে হঠাৎ একটু ক্লাসে ঢুঁ মারা।
ইচ্ছা হোক কিংবা অনিচ্ছা, ব্যর্থদের সব সাধ, আকাঙ্ক্ষা, আনাগোনা, এসবের মধ্যেই রাখতে হয়। সামাজিকতা রক্ষার্থে এসবের বাইরে বাহির হওয়া ব্যর্থদের জন্য জন্মসূত্রে নিষেধ।
এই পৃথিবীজুড়ে হাজারো ব্যর্থ মানুষ অথচ ব্যর্থদের পক্ষে কথা বলার জন্য একটা মানুষ নাই। সবাই সফলদের নিয়ে ব্যস্ত। ব্যর্থদের খোঁজ কেউ রাখে না। মাঝেমধ্যে তো আপনরাও না। কেউকেউ আবার পরিচয়ই দেয় না। থতমত খায়।
এই মাটিতে ব্যর্থরা শুরু থেকেই অসহায়। হিসাব কষতে বসলে নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত এসব ছাড়া ব্যর্থদের খাতায় আর তেমন কোনো প্রাপ্তি থাকে না। মায়াচোখে একমিনিট কেউ দেখবে, দুই-চারটা ভাল কথা বলবে, আয়তুল কুরছি পড়ে মাথাটা একটু ফুঁকে দিবে, কেউ নাই।
না থাকলে নাই। তাকে কি। ব্যর্থরা আর ঐসবে ধার ধারে না। এখন ব্যর্থরা আত্মনির্ভরশীলতায় বিশ্বাস শুরু করছে। অন্যজনের অপেক্ষা না করে আয়নার সামনে নিজের মাথায় নিজে ফুঁ কিভাবে দিতে হয় ব্যর্থরা তা শিখে গেছে।
আসলে ব্যর্থ হওয়া দোষের কিছু নাহ্। ব্যর্থ হওয়া যায়। ব্যর্থরা আছে বলেই পৃথিবীতে সফলদের এখনো কদর। যেদিন কোনো ব্যর্থ থাকবে না, সেদিন সফলরা আর সফল থাকবে না।
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৭:৪৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্যাটারিচালিত রিকশা , তিন-চাকার যানবাহন ব্যবস্থাপনা, অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষা এবং সিসা-দূষণরোধ বিষয়ে একটি সমন্বিত নীতিগত প্রস্তাব।

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৮


বাংলাদেশের নগর ও শহরতলির পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা, ইজি-বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন-চাকার যান ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীদের জন্য অপেক্ষাকৃত কম খরচের পরিবহন, বিপুলসংখ্যক চালক... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

অসংখ্য মানুষের স্বপ্নের নায়িকা যিনি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১২



একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে... ...বাকিটুকু পড়ুন

×