somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাক এবং আমরা

২৬ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাক একটি গৃহপালিত প্রাণী। কাক অত্যন্ত চালাক। কাকের মাথায় পেন্টিয়াম ১৫ মানের প্রসেসর আছে বলে ধারনা করা হয়। কাক জন্ম সূত্রে কালো , তাই ছোটবেলা থেকে তাদের সাবান মেখে পরিস্কার হওয়ার ইচ্ছা থাকে। কাকেরা ধারনা করে যে তারা ফেয়ার অ্যান্ড লাভলি মাখলে বেশি ফর্সা হতে পারত। যাই হোক এ নিয়ে বাজারে অনেক সমালোচনা হয়েছে কিন্তু কাকেরা মনে করে যার যত বেশি সমালোচনা সে তত বেশি জনপ্রিয়।

কাক প্রকৃতির ডাকের বাপারে খুবই পর্দাশীল । তারা তাদের মল কোন ভাবেই নষ্ট করতে চায় না। ওরা ডিফল্ট ভাবে হান্ডস্যম পুরুষ এবং সুন্দরী নারী দের বেশি পসন্দ করে। লোক মুখে শোনা কথা, কাকদের মল যাদের মাথায় পরে তারা নাকি ভাগ্যবান হয়। আমি অনেক চেষ্টা করে আমার মাথার উপর ফেলতে পারি নাই, পড়ছে গালে। :( তবে পড়ে জেনেছি গালে পড়ার ও নাকি বিশেষ উপকার আছে। এতে নাকি সুন্দরি বউ পাওয়া যায় :">

কাকের কণ্ঠ সুন্দর। তারা প্রতিভাবান ডিজুস শিল্পী। কিন্তু দেশী লোকজন কেন যে তাদের দাম দিতে চায় না বুঝলাম না :( । তবে এ নিয়ে তাদের আক্ষেপ নেই। কাকদের নিয়ে বলিউড এবং হলিউড এ অনেক চলচিত্র , বাংলা সাহিত্যের ও চিত্র শিল্পের একটি বড় অংশ জুড়ে রয়েছে কাক। এ নিয়ে তাদের গর্বের শেষ নেই।শুনেছি অস্কার প্রাপ্ত একজন নির্মাতা বাংলার কাকদের নিয়ে একটি প্রামান্যচিত্র বানানোর কথাও ভেবে রেখেছেন।

তবে একটা কথা কাকদের মনে খুব কষ্ট দিছে। সাত কাকের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে? খোকনকে সময়মত বাড়ি পৌছে দেবার পরও খোকনের মা কিন্তু তাদের ন্যায্য ভাড়া দেয় নাই :( তাই ভবিষ্যতে ভাড়া বিষয়ক বেপার নিয়ে সরকারের সাথে তাদের আলোচনায় বসার কথা আছে।

কাকের প্রিয় রঙ কমলা, প্রিয় খাবার কে,এফ,সি এর চিকেন, প্রিয় গায়িকা তিসমা ও ইভা রহমান (মমতাজ আপারে কাকেরা পছন্দ করে না কারণ তিনি মরার কোকিল নিয়া গান করছে কাকদের নিয়ে করেন নাই), প্রিয় ডায়লগ "ঝুট বোলে কাউয়া কাটে।
কাকের সব চেয়ে বড়গুণ, তারা বিপদে পরস্পর সাহয্যশীল, যা মানুষজাতির ভিতরে দেখা যায় না। তাই মানুষ জাতির অনেক কিছু শেখার আসে কাকের কাছ থেকে..... :-)


(একটি Xylography ও সাধারণ যৌথ প্রযোজনা)
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×