somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্বাচনী প্রচারণা এবং তেঁতুল তত্ত্ব

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুদিন থেকে দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছেন এবং বিভিন্ন সরকারি উন্নয়নমূলক কাজের উদ্বোধন করছেন এবং সাথে সাথে ভোট প্রার্থনা করছেন। নির্বাচনী আইনে এটা আচরন বিধি ভঙ্গ হয়না ঠিকই কিন্তু সরকারী কাজে যেয়ে সরকারী সুযোগ সুবিধা,নিরাপত্তা গ্রহন করে ভোটের ক্যাম্পেইন করা কতটা নৈতিক? যেখানে জাতীয় নির্বাচন অতি নিকটে। তিনি কিছুদিন আগেও শশুরবাড়ী পীরগঞ্জে গিয়েছিলেন এবং প্রথম হেলিকপ্টারে তার ছেলে জয় এবং দ্বিতীয় হেলিকপ্টারে তিনি ও তার বউমা,মেয়ে,মেয়ে জামাই,নাতনি। সেখানেও কিছু উন্নয়নমূলক কাজ উদ্বোধন করেন এবং তিনি ও জয় আগামী নির্বাচনে ভোট চান। জানিনা এটা কতটা নৈতিক, সরকারি সুযোগ সুবিধা এবং নিরাপত্তা নিয়ে বউমা,নাতি,জামাই নিয়ে শশুরবাড়ী ভ্রমন করা এবং সরকারী উন্নয়নমূলক কাজ করে দলীয় ভোট চাওয়া।গত পরশুও তিনি সাভারে গারমেন্টস কর্মীদের একটা হোস্টেল উদ্বোধন করে আবারোও ভোট চেয়েছেন।আগামীকাল রাজশাহী যাবেন।জানিনা,হয়তো ওখানেও তিনি ভোট চাইবেন। প্রধানমন্ত্রী দলীয় ফোরামে বা দলীয় সমাবেশে ভোট চান ক্ষতি নাই কিন্তু যখন সরকারী কাজে যান তখন তিনি সবার এবং দেশের প্রধানমন্ত্রী কোন দলের নন।সরকারী উন্নয়ন কাজ করে ভোট চাইলে স্বাভাবিক ভাবেই তিনি আলাদা সুবিধান পান যেটা কিনা ভোটের ক্ষেত্রে বিরোধী দলীয় নেত্রির তুলনায় প্লাস পয়েন্ট।এরকম একটা সময় যখন জাতীয় নির্বাচন কাছে চলে আসছে তখন লেবেল প্লেয়িং ফিল্ড হওয়া উচিত নয় কি?

গতকাল কক্সবাজারের উখিয়ায় গিয়েও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে নৌকায় ভোট দিতে বললেন। এবং অনেকটা জোড় করে ভোট দেয়ার ওয়াদা করতে বললেন উপস্থিত জনতাকে। ভাষণের এক পর্যায়ে শেখ হাসিনা বলেন, ‘হেফাজতের এক হুজুর তেঁতুল তত্ত্ব দিলেন, মেয়েরা কাজ করতে পারবে না, মেয়েরা পড়তে পারবে না, চাকরি করতে পারবে না। ঘরে থাকতে হবে।' তিনি ব্যঙ্গ করে বলেন, ‘ওনার তেঁতুলতত্ত্বের তেঁতুল বিরোধী দলের নেত্রী কি না, আমি জানি না। তিনি তো সাজগোজ করে থাকেন। দেখলে এমনি লোভ লাগতে পারে।

ছি: ছি: ছি: একজন প্রধানমন্ত্রী এভাবে বলতে পারেন? তিনি আবার ভোট চেয়েছেন জনগনের কাছে!!!!!!! আমার সন্তান কি শিখবে এরকম নীচু মন মানষিকতার রাজনীতিবিদদের কাছ থেকে।এ লজ্জা রাখি কোথায়। কি উত্তর দিব আমি আমার সন্তান কে যদি সে এর মানে জানতে চায়?

তাহলে ওনার সাথে খালেদা জিয়ার পার্থক্য থাকলো কোথায়? আমরা যেমন ঘৃণা করি ১৫ই আগষ্ট বঙ্গ বন্ধুর মৃত্যুর দিনে খালেদা জিয়ার কেক কাটা এবং জন্মদিন পালন করাকে।এটা কেমন রাজনৈতিক পরিপক্কতা? একজন প্রধানমন্ত্রীর কাছ থেকে আরো দ্বায়িত্বশীল ও রুচিশীল বক্তব্য আশা করেছিলাম। যিনি এরকম অশালীন ভাষা ব্যবহার করে বিশাল জন সমাবেশে ভোট প্রার্থনা করেন,তাকে কি সুস্থ স্বাভাবিক মানুষ ভোট দিবে? আমরাই বা কি শিখবো।
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

আমাদের "ইসলামী" বই - নমুনা ! আলেমদের দায়িত্ব

লিখেছেন ঢাকার লোক, ১০ ই মে, ২০২৬ সকাল ৮:৪৭

আমাদের দেশের বিখ্যাত চরমোনাইয়ের প্রাক্তন পীর সাহেব, মাওলানা ইসহাক, যিনি বর্তমান পীর রেজাউল করিম সাহেবের দাদা, এর লেখা একটা বই , "ভেদে মারেফাত বা ইয়াদে খোদা"। এ বইটার... ...বাকিটুকু পড়ুন

×