somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার বৃষ্টিভেজা শৈশব.......

০৪ ঠা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সিলেটের বৃষ্টি আসলেই একটু অন্যরকম। একটু বেশি রোমান্টিক.. একটু বেশি স্মৃতিকাতর করে তোলে.. একটু বেশি ভিজতে ইচ্ছে করে.. একটু বেশি সময় পেতে ইচ্ছে করে ! আর আমারও একটু বেশিই প্রসংশা করতে ইচ্ছে করে।


ছবিটা সিলেট থেকে তুলেছিলাম..
ঢাকায় আছি প্রায় এগারো বছর হতে চলল। এখানে এসে বুঝতে পারছি কত সৌভাগ্যবান ছিলাম আমি। এখানের সিসায় ভরা বাতাসটা ঠেলে আসতে বৃষ্টিকে অনেক কাঠ-খর পুরাতে হয়। আর চাতক পাখি হয়ে ব্যস্ত আমরা একটু মেঘলা আকাশ দেখার জন্য দিনের পর দিন বসে থাকি। এই দীর্ঘ অপেক্ষার পর সে আসলে সামাজিক সাইটগুলো স্ট্যাটাসে ভরপুর হয়ে যায়, ব্লগগুলোতে কবিতা গানের অঝর ধারা বইতে থাকে। হায় ! দিন দিন কত অভাগা হয়ে যাচ্ছি .......

আর ছোটবেলায়... এই সময়গুলোতে কোন নোটিস ছাড়াই গুড়োম-গুড়োম করে আকাশের ডাকাডাকি শুরু হয়ে যেত। বাতাসে গাছপালাগুলো এক অদ্ভুত আনন্দে নেচে উঠত ! আমরা হয়ত কলেজ মাঠে ক্রিকেট খেলছিলাম। হয়ত আমরা পুকুরে গোসল করছিলাম নয়ত স্কুলে টিফিন টাইম চলছে... ঝরঝর করে বৃষ্টিটা যেই আসল আর থামার নাম নেই। সবুজ শহরটাকে দেখে মনে হয় এই মাত্র কোন শিল্পী জলরঙের ছবিটা এঁকে ফেলল ! আর বাতাসে আমের গন্ধ আর স্কুলের রাস্তাটা একেবারে কৃষ্ণচূড়ার ফুলে গালিচা বিছিয়ে রাখে।

আর পুকুরের আমরা তখন আরও দ্বিগুন উৎসাহে দাপাদাপি শুরু করি। এই বৃষ্টিতে ভিজে কে বারণ করতে আসে ! আর ডুব দিয়ে ঝমঝম বৃষ্টির শব্দ শুনা? এটা যারা উপভোগ করেনি তাদেরকে বুঝানো আমার পক্ষে কোনভাবেই সম্ভব না! এটা মনে হয় যেন অন্য জগৎ, অন্য কিছু.. পা দুটো দু হাত দিয়ে ভাজ করে পানির নিচে ওজনহীন হয়ে থেক বৃষ্টির প্রতিটা ফোটা উপভোগ করা। এটা আসলেই অন্য কিছু.. আর চোখ দুটো আগুন লাল করে বাসায় ফেরা... আহ! আমার বৃষ্টিভেজা শৈশব।

আমি আবার চাই সেই বৃষ্টিভেজা শৈশব........ তার জন্য কি চাও তুমি!

যেতে যেতে একটা গান দিয়ে যাই... জানালা থেকে নেয়া এক পশলা সিলেটের বৃষ্টি। আর ভিডিওতে যে রোডটা আছে, ঐটাতে বৃষ্টি আসলেই পাড়ার ছেলেরা মিলে এ মাথা, ও মাথা দৌড়ে বেড়াতাম..

The Rain Song....
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২১ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৫৩

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা




সামুর সকল সদস্যর প্রতি থাকল ঈদ মোবারক ! খুশীর আনন্দ বয়ে আনুক সারাদিন !!!

আমরা সবাই রীতি অনুসারে পারস্পরিক শুভেচ্ছা জানাই এই দিনে ।
ইসলামী... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ তাআলার অনুপম উপমা: কুরআনে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

লিখেছেন নতুন নকিব, ২১ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:৩০

আল্লাহ তাআলার অনুপম উপমা: কুরআনে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

অন্তর্জাল থেকে নেওয়া।

যখন আরব জাতির সাহিত্যিক প্রতিভা তার চরম শিখরে পৌঁছেছিল, যখন কবিতা ছিল তাদের হৃদয়ের স্পন্দন, আবেগের প্রকাশ এবং... ...বাকিটুকু পড়ুন

ঈদের দিন লেখা একটি বিষন্ন কবিতা

লিখেছেন সামিয়া, ২১ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:১৪




বিষন্ন বিকেলে একা বসে থাকি রোজ,
ঈদের হুলস্থুল পাশ দিয়ে চলে যায়।
সুখের কাছে যেতে চাওয়া মন
কোনো রাস্তা খোলা নেই।

মুখে বলিনি প্রতিদিন কত কথা,
কিন্তু চোখে তাকালেতো কেউ বুঝতে,
এই ছোট্ট... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - বহুল আলোচিত-সমালোচিত পর্নো-তারকা ইউএনও আলাউদ্দিন

লিখেছেন এমএলজি, ২১ শে মার্চ, ২০২৬ রাত ১০:৪১

প্রসঙ্গ - বহুল আলোচিত-সমালোচিত পর্নো-তারকা ইউএনও আলাউদ্দিন ।

ভেবেছিলাম বিষয়টা নিয়ে আর কিছু লিখবো না; কিন্তু, সোশ্যাল মিডিয়ায় কিছু বিতর্কিত কন্টেন্ট দেখে কিছু কথা না বলে স্বস্তি পাচ্ছিনা।... ...বাকিটুকু পড়ুন

পরকালে আল্লাহর বন্ধু, দাস নাকি কয়েদী হবেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২২ শে মার্চ, ২০২৬ সকাল ৭:১৪




সূরাঃ ৫১ যারিয়াত, ৫৬ নং আয়াতের অনুবাদ-
৫৬। আমি জিন ও মানুষকে এ জন্য সৃষ্টি করেছি যে, তারা আমারই ইবাদত করবে।

সূরাঃ ২ বাকারা, ২৫৫ নং আয়াতের অনুবাদ-
২৫৫। আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

×