বাংলাদেশের ইতিহাসে এই মুহূর্তগুলো এসেছে বেশ কয়েকবার। জাতি যেদিন সব গ্লানি ভুলে আনন্দে মাতোয়ারা হয়ে ওঠেছে শুধু ক্রিকেটের নয় পুরো জাতির জয়ে। খুশিতে শামিল হতে বাঁধ মানেনি কোন জাত, শ্রেণী, লিঙ্গ বৈষম্য। সবাই এক হয়ে যেন দুনিয়া জয়ের কোন উৎসবে মেতে ওঠে। যেমনটি জাতি এক হয়ে খুশিতে মেতেছিল ১৯৭১ এ।
আজ কোন শক্তি পারেনি বাঙ্গালির বাধভাঙ্গা আনন্দ দমিয়ে রাখতে।
অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেট দলকে শুধু্মাত্র এই বিজয়ের জন্য নয় বরং জাতিকে আরও একবার আনন্দে মেতে ওঠবার সুযোগ করে দিয়ে। হয়ত আমরা তরুনেরা স্বচক্ষে ৭১এ স্বাধীনতা উদযাপন দেখিনি,শামিল হতে পারিনি-কিন্তু ক্রিকেটের এই ঐতিহাসিক বিজয়গুলোতে পুরো জাতি আরও একবার করে যেন স্বাধীনতার আনন্দে মেতে ওঠে
ভিডিওটির মধ্যে লুকিয়ে আছে বাঙালি জাতির একাত্মতা।যেটাই আমাদের একমাত্র শক্তি
This is called unity of the nation.long live Bangladesh
আমাদের সোনার বাংলা, আমরা তোমায় ভালবাসি
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০১২ রাত ২:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




