-জনৈক অভিঃ রানা প্লাজা দুর্ঘটনার(হত্যাকাণ্ড) পর PM, HM মখা,বি চৌ, আজমী (গো আজম পুত্র)-মাঈনুদ্দীন রুহীদের বক্তব্যে আমি *** হয়ে গেলাম মাননীয় স্পীকার।
~~জনাব আবদুল হামিদঃ আমি এখন আর স্পীকার নই, বাংলাদেশের নব্যনিযুক্ত রাষ্ট্রপতি, দেশের সর্বচ্চ অভিভাবক।
--জনৈক অভিঃ দেশের এই দুর্দিনে বঙ্গভবনে শপথ গ্রহন অনুষ্ঠানে আপনার হাসিমাখা মুখ দেখে আমি আবারো *** হয়ে গেলাম মাননীয় স্পীকার।
##ঢাকার অদূরে যেখানে হাজার মানুষ বাঁচার জন্য তীব্র আর্তনাদ করছিল সেখানে কমলাপুরে+বঙ্গভবনে দেশের সর্বচ্চ কর্তাব্যাক্তি হিসেবে কিভাবে আপনারা পেরেছিলেন হাসিমুখে পজ দিতে???
মাননীয় স্পীকার আমি জানতে চাই
where is the government and BGMEA?? and what really they are doing??
অক্সিজেন, ঔষধ, উদ্ধারকাজে ব্যবহৃত মেশিনারিজের জন্য আজ সাধারণ মানুষ দৌড়াদৌড়ি করবে কেন? এতোগুলো জীবনকে মৃত্যুর মুখে রেখে কেন আমাদেরই সব করতে হচ্ছে? কেন দেশ- বিদেশ থেকে সাধারণ জনগণকে অর্থ সংগ্রহ করতে হচ্ছে?????? কোটি কোটি টাকা ব্যবহৃত হয় বেক্তিগত চিকিৎসায় আর এইখানে ১ টা কোটি টাকা দেয়ার ক্ষমতা আপনাদের নাই মাননীয় সরকার
মাননীয় স্পীকার আমি আরও জানতে চাই
#দুর্যোগ মোকাবেলায় কোটি কোটি টাকার অনুদান আসে বিভিন্ন বিদেশি সংস্থা থেকে। কোথায় সেই টাকা?
# দুর্যোগ এবং ত্রান বিভাগের ৪,৫০০ কোটি টাকার বাজেটে 'দুর্যোগের সময়ে উদ্ধারের কাজে যন্ত্রপাতি কেনার কাজে ব্যয়'। কোথায় সেই যন্ত্রপাতি?
#লক্ষ-কোটি টাকা চাদা দেয় শিল্পপতিরা দলীয় ফান্ডে।কেন আসেনা আজ তারা সাহায্য নিয়ে?
# দলীয় কর্মসূচীতে লক্ষাধিক লোকের গাড়ি ভারা, খাবার, পানির বেবস্থা করা হয়। কোথায় আজ দলগুলা?
#টিভি চ্যানেল খবর দেখায় ঔষধ,গ্লাভস, মাস্ক, পানি দরকার। অথচ চ্যানেল আই-এর ইনসেপ্টা, মাছরাঙ্গা-এর স্কয়ার বা ইন্ডিপেন্ডেন্ট-এর বেক্সিমকো চাইলে অনায়াসেই এগুলোর যোগান দিতে পারে।
#কোথায় জাগো ফাউন্ডেশন, ব্লু-ব্যান্ড কল নামের দলগুলা?
#প্রথম-আলো কিভাবে পারবে কাল "মেরিল প্রথম আলো পুরস্কার ২০১২-ঝলমলে তারার মেলা" আয়োজন করতে।
নিরন্তর ভাবে কাজ করে, রক্ত,পানি,ঔষধ সহ অন্যান্য মেটেরিয়াল দিয়ে সাহায্য করে যাচ্ছেন সাধারণ জনতা। আমি বারবার *** হচ্ছি মাননীয় স্পীকার।
# হাজার হাজার কোটি টাকা দিয়ে যুদ্ধ বিমান, সাবমেরিন, অত্যাধুনিক অস্ত্র কেনা হয়,বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তন হয়, কিন্তু নিয়মিত অঘটনের দেশে কেনা হয়না সুউচ্চ ক্রেন, মই, ভেঙ্গেপরা দালান থেকে জনবল উদ্ধারের,ডুবে যাওয়া লঞ্চ উদ্ধারের আধুনিক মেশিনারিজ।
#প্রতি দিন একজন প্রধানমন্ত্রী ও অতিথি আপ্যায়নে গড়ে ব্যায় মিনিমাম ১ লক্ষ টাকা, যা ২০১১-১২ অর্থ বছরে সংশোধিত বাজেটে ছিল দৈনিক ২ লক্ষ ১৪ হাজার টাকা। কিন্তু জোর করে ডেকে এনে মালিক, প্রশাসন সবার দুর্নীতির মাশুল দেয়া ১ টা গরীব পোশাক শ্রমিকের জীবনের দাম দেয়া হল ২০ হাজার টাকা। মানতে পারলাম না মাননীয় স্পীকার।
এসব দেখে আমি নিজেই স্পীকার হয়ে যাই মাননীয় ***রা।
এইমাত্র শরত দার স্ট্যাটাসটি দেখে আমারও গর্বে বুক ফুলে গেল
"১৪০ ব্যাগ অক্সিজেন, প্রচুর হ্যান্ডগ্লাভস, বিল্ডিং এর মেশিন টুল, টর্চ লাইট, মাথায় হেলমেট, তার, অন্যান্য গেজেট পৌছে দিলেন ব্লগার জাদিদ, শিপু, আমিনুর এবং আরো অনলাইন একটিভিস্ট এবং এখন তাঁরা বিল্ডিং এ ঢুকে উদ্ধার কাজে নিযুক্ত হচ্ছেন। গর্বে বুকটা ফুইলা গেল রে......"
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




