somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লন্ডনের অলিগলিতে সেক্স ইন্ডাস্ট্রির সয়লাব!

২৯ শে অক্টোবর, ২০১০ সকাল ৭:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




ব্রিটেনের রাজধানী লন্ডনে পতিতারা তাদের যৌনতার পুরোটুকু বিক্রি করছে মাত্র ১৫ পাউন্ডের বিনিময়ে। সম্প্রতি পরিচালিত এক গবেষণায় দেশটির পতিতাদের করুণ অবস্থা উঠে এসেছে। পাচার হয়ে যাওয়া নারীদের চ্যারিটি সংস্থা ‘দ্য পপি প্রজেক্ট’ ৯ শ’রও বেশি পতিতালয়ে জরিপ চালিয়ে দেখেছে যে, অনেক পতিতাই তাদের খদ্দেরদের জন্যে মাত্র ১০ পাউন্ড অতিরিক্ত অর্থের বিনিময়েই ‘অ্যানাল সেক্স’ -এর মতো উচ্চ ঝুঁকিসম্পন্ন সেবা দিয়ে থাকে। গবেষণা পরিচালনার করবার সময় গবেষকরা সম্ভাব্য খদ্দেরের বেশে ৯২১টি পতিতালয়ে ফোন দিয়েছিলেন। এই পতিতালয়গুলোর তরফ থেকে স্থানীয় সংবাদপত্রে এই মর্মে বিজ্ঞাপন দেয়া হয়েছিল যে, তাদের কাছে বিভিন্ন প্রকার ৭৭টি জাতিগোষ্ঠীর মেয়ে রয়েছে; যাদেরকে সেক্সের জন্যে প্রস্তুত রাখা হয়েছে। অনুসন্ধানে জানা গেছে, এদের অনেকেই এসেছে ইস্টার্ন ইউরোপ এবং সাউথ-ইস্ট এশিয়ার মতো পাচার হওয়ার মোক্ষম জায়গাগুলো থেকে।
পপি প্রজেক্টের প্রতিবেদনে আরো বলা হয়েছে যে, অনেক পতিতালয় থেকে ‘কমবয়সী যুবতী মেয়েদের’ ব্যাপারে লোভনীয় অফার দেয়া হয়। তবে এক্ষেত্রে পতিতালয়গুলো এ ধরনের কম বয়সী মেয়ে থাকবার ব্যাপারে প্রকাশ্যে স্বীকারোক্তি দেয় না।
এই গবেষণা প্রজেক্টের অন্যতম একজন হেলেন এটকিন্স বলেন, ‘সেক্স ইন্ড্রাস্ট্রির এই আনাগোনা এখন লন্ডনের অলিতে-গলিতে প্রসারিত হয়ে গেছে। পতিতাদের অব্যাহত চাহিদা বৃদ্ধির প্রেক্ষিতে এমনটি হয়েছে।’ তিনি আরো জানান, পতিতাবৃত্তিতে জড়িত অধিকাংশ নারীই জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হয়ে এ ধরনের পেশায় জড়িয়ে পড়েছে। দারিদ্র্য ও সামাজিক বৈষম্য তাদেরকে এ পথে আসতে বাধ্য করেছে।
জরিপে আরো জানা গেছে যে, পতিতারা পূর্ণ সেক্স করতে গড়ে ৬২ পাউন্ডেরও কম নিয়ে থাকে। জরিপ করা পতিতালয়গুলোর ৯৫ শতাংশ অবস্থিত আবাসিক এলাকাগুলোতে। বেশ গোপনীয়তার সাথে এগুলোর কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এরকম একটি পতিতালয় থেকে গবেষকদের জানানো হয়েছে যে, তারা শুরুর দিকের খদ্দেরদের জন্যে ৫০ শতাংশ ছাড় দিয়ে থাকে, যাতে করে তারা পরবর্তীতে আসতে উদ্বুদ্ধ হয়।
Click This Link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×