একদা মনমোহন সিং, পারভেজ মোশারফ, মাধুরী দীক্ষিত এবং মার্গারেট থেচার একসাথে একই বগিতে ট্রেন ভ্রমন করছেন। ট্রেনটি একটি অন্ধকার টানেলের মধ্যে চলে এলো। কিছুই দেখা যাচ্ছিল না বগির ভেতর। হঠাৎ একটি কিসের (চুম্বন) আওয়াজ এবং সাথে থাপ্পড়ের আওয়াজ শোনা গেল।
ট্রেনটি যখন সেই অন্ধকার টানেল থেকে বেরিয়ে এলো দৃশ্যটি ছিল মোশারফ মাথা নিচু করে গালে হাত দিয়ে বসে আছে। সবাই চুপ, কেউ কিছু বলছে না।
থেচার মনে মনে ভাবছে, পাকিস্তানীরা এমনই। নিশ্চই মোশারফ টানেলের অন্ধকারে মাধুরীকে কিস করতে চেয়েছে এবং স্বাভাবিকভাবেই মাধুরী থাপ্পড় দিয়েছে।
মাধুরী ভাবছে নিশ্চয় মোশারফ আমি মনে করে থেচারকে কিস করতে যেয়ে থাপ্পড় খেয়েছে।
মোশারফ ভাবছে নিশ্চয় মনমোহন মাধুরীকে কিস করতে গিয়েছিল এবং মাধুরী আমি মনে করে আমাকে থাপ্পড় দিয়েছে।
মনমোহন মনে মনে হাসছে আর ভাবছে আরেকটা টানেল এলে আমি আবার মুখ দিয়ে কিসের আওয়াজ করবো এবং মোশারফকে থাপ্পড় দিবো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


