নোবেল পুরষ্কার কমিটির ব্যাফক দুঃখ! আমারে নোবেল না দিতে পারলে তারা আবার জাতে উঠতে পারতেছে না। আমিও এমন এক মরা বিষয়ের ইন্জিনিয়ার যে এই বিষয়ে নোবেল দেওন যায় না! শেষে ব্যাফক গবেষণার পর ঠিক করল, আরে শান্তিতে দিলেই তো হয়!!! পরশু দিন আমারে কল দিয়া কয়, স্যার এইবার কিন্তু আপ্নেরে নোবেল দিমুই দিমু। অধমের এইডা আব্দার। অনেকদিন ধইরা নোবেল পুরষ্কার জাতে উঠতে পারতেছে না। আপনে যদি দয়া করেন

আমি কইলাম, দিবার পার পরব্লেম নাই মাগার আমি যাইতে পারুম না, ডাকযোগে পাঠাইয়া দেও

!!! ফেব্রুয়ারী পর্যন্ত আমার কোনদিন সিডিউল ফাঁকা নাই! বিল্লি আর শ্যাটেল দুইজনই ঝুলতাছে উবুন্টু আর উইন্ডোজ সেভেনের মোড়ক উন্মোচনের লাইগ্যা। জাতিসংঘের বার্থডেতে (চ্যানেল আই টাইপ

) কেক কাটন লাগব! আরও কি কি জানি আছে, আমার সেক্রেটারী জানে। ডাকযোগে দিলে যদি হয় তাইলে দিবার পার, আমার কোন আপত্তি নাই! তা শান্তির লিগা আমি কি করলাম যে নোবেল দিবার চাও? কয়, সামু ব্লগের প্যাঁচাইল্যা পরিবেশেও আপনে যে টেকনিকে প্যাঁচাল আর ক্যাঁচাল বাঁচাইয়্যা চলেন বিশ্ব শান্তির জন্য এইডা একখান মডেল

কইলাম ঠিক আছে, ডাকে পাঠালে দিবার পার! কয়, এইডা কেমনে সম্ভব!!! এক কাম করি বাংলাদেশে আইসা দিয়া যাই? আমি মনে মনে কই মারছে! দ্যাশে দিবার গ্যালে তো দিবা চীন মৈত্রী থুক্কু বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে। ঐটার নাম তো ৫ বছর পর পর চেন্জ হয়

। পুরষ্কারের ডকুমেন্ট তো তোমাগো ৫ বছর পর পর চেন্জ করন লাগব!!! মুখে কইলাম, আরে না না, অনুষ্ঠানে যাওনের টাইম নাই! ডাকে পাঠাইলে দেও নাইলে খেলুম না!

বেচারার তো কান্দনের দশা! কয়, স্যার অনেক আশা করছিলাম! আমি কই, আশা করছ ভাল কথা, আগে কইবা না? যাও ফুট। আমি বিজি আছি।
কাইলকা খবর দেইখ্যা তো আমি থ

! ওবামা পাইল কেমনে! কোথায় ওবামা আর কোথায় আমি

!!! ও আবার কি করল! দিলাম কল। কিরে বাপ, ওরে দিলি ক্যান? কয় স্যার আপ্নেরই তো দিবার চাইছিলাম। আপ্নে তো টাইম পাইলেন না। শ্যাষম্যাষ দেখলাম ওবামা তো আপ্নের কাছেও গুরুত্বপূর্ণ ব্যাক্তি, তাই ওরেই দিলাম

। প্রায় আপ্নের কাছাকাছি!!! আমি তো বেকুব বইনা গেলাম! আমি আর ওবামা কাছাকাছি

কোথায় আগরতলা কোথায় চকির তলা

! আমি কইলাম, বাবা ঘটনাডা খুইলা কও তো! কয়, ঐ যে ঈদের ছুটির মধ্যে আপনে একটা পোস্ট দিছিলেন মনে নাই
বারাক ওবামার ফ্রেন্ড হইতে মন্চায় 
!!! আমার ভাবলাম আপ্নে নিজে থাইক্যা যার ফ্রেন্ড হইতে চান সে তো ব্যাফক গুরুত্বপূর্ণ ব্যাক্তি! তাই তারেই দিলাম! আর কাউরে পাইলাম না দেওনের মত
আমি আর কি কমু

ঈদের সময় লোকজন নাই, আজাইরা প্যাঁচালের লাইগ্যা ঐ পোস্ট দিছিলাম। সেইডা নিয়া যে এত ঘটনা ঘটব কে জানত!!!
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:০১