ইন্টারনেট ব্যবহারে কি করা যায় আর কি যায় না, বা কোনটি ভালো কোনটি মন্দ সেটি হয়তো জুলিয়ান অ্যাসাঞ্জ ভালোই জানেন। সারা বিশ্বকে নাড়া দিয়ে যাওয়া ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ সম্প্রতি তার মন্তব্যে ইন্টারনেটকে বিশ্বের সবচেয়ে দক্ষ স্পাই মেশিন হিসেবে উল্লেখ করেছেন। আবার তার একই মন্তব্যে প্রকাশ পেয়েছে, মুক্তভাবে কথা বলার ক্ষেত্রে সবচেয়ে বড়ো বাধাটির নামও ইন্টারনেটই। খবর এএফপি-এর।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, সম্প্রতি কেমব্রিজ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় অ্যাসাঞ্জ দাবি করেছেন ইন্টারনেট, বিশেষ করে ফেসবুকের মতো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলো যে কোনো দেশের সরকারকে গোপন তথ্য দিয়ে ব্যাক্তি স্বার্থে নাক গলানোর সুযোগ করে দেয়।
অ্যাসাঞ্জের মতে, বর্তমান প্রযুক্তি হচ্ছে স্বাধীন মতধারার বিপক্ষের শক্তি আর এটি মানবাধিকারেরও বিপক্ষে। এযাবৎকালে বিশ্বের সবচেয়ে দক্ষ স্পাই মেশিনটির নামই হচ্ছে ইন্টারনেট। তার মতে, ‘ইন্টারনেট প্রযুক্তিই তৈরি করা হয়েছে পুঁজিবাদী সম্প্রদায়কে সাহায্যের জন্য’।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, অ্যাসাঞ্জ দাবি করেছেন, উইকিলিকসই আরব বিশ্বসহ পুঁজিবাদী ক্ষমতার মুখোশ খুলে দিতে পেরেছে।
উল্লেখ্য, বিশ্বব্যাপী গোপন তথ্য ফাঁস করে সারা বিশ্বে তোলপাড় করা ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা অ্যাসাঞ্জ নিজে এখন যৌন নিপীড়নের মামলায় যুক্তরাজ্যে বিচারাধীন রয়েছেন।
সবচেয়ে দক্ষ স্পাই মেশিন ইন্টারনেট: অ্যাসাঞ্জ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।