সার্চ জায়ান্ট গুগল এবার আড়ম্বরহীন ভাবেই একটি অনলাইন ম্যাগাজিন চালু করলো। গুগলের ত্রৈমাসিক এই ম্যাগাজিনটির নাম দেয়া হয়েছে ‘থিংক কোয়ার্টারলি’। আধুনিক প্রযুক্তি এবং ব্যাবসাভিত্তিক বিভিন্ন ফিচার নিয়েই সাজানো হয়েছে গুগল অনলাইন ম্যাগাজিনের ৬৮ পৃষ্ঠার প্রথম সংস্করণটি। খবর ম্যাশএবল-এর।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিজনেসউইক এবং স্যালন ম্যাগাজিনের মতো গুগলের এই অনলাইন ম্যাগজিনটিতেও দৃষ্টিনন্দন ফ্ল্যাশ ব্যবহার করা হয়েছে এবং ব্যবসা ও প্রযুক্তিভিত্তিক খ্যাতিমান লেখকদের লেখা রয়েছে। গুগল অনলাইন ম্যাগাজিনের প্রথম সংস্করণে লিখেছেন সাইমন রজার্স (গার্ডিয়ান ডাটাব্লগ), উইলরিখ রেইনহার্ড (উই ম্যাগাজিন) এর মতো বিখ্যাতরাও।
জানা গেছে, যুক্তরাজ্যভিত্তিক প্রথম সংস্করণটির সম্পাদনা এবং ডিজাইনের দায়িত্বে ছিলো ক্রিয়েটিভ এজেন্সি দ্যা চার্চ অফ লন্ডন।
অনলাইন ম্যাগাজিন বিষয়ে গুগল কর্তৃপক্ষের ভাষ্য, ‘ব্যস্ত এই বিশ্বে মানুষকে কিছুটা সময় দেয়ার জন্য অনলাইন ম্যাগাজিন চালু করেছে গুগল।’ অবশ্য, গুগল কর্তৃপক্ষ এই অনলাইন সংস্করণটিকে সংবাদমাধ্যম না বলে ওয়েবসাইটে একটি বই এবং যোগাযোগের একটি বিশেষ মাধ্যম হিসেবেই উল্লেখ করেছে।
গুগলের এই অনলাইন ম্যাগাজিনটির ঠিকানা http://thinkquarterly.co.uk/
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।