সম্প্রতি যুক্তরাষ্ট্রের গবেষকরা, বিশ্বের প্রথম কৃত্রিম পাতা তৈরি করছেন যা বাস্তবভিত্তিক কাজে লাগবে। বড়ো আকারের পোকার কার্ড আকারের এই কৃত্রিম পাতাকেই বলা হচ্ছে পরবর্তী প্রজন্মের সৌরকোষ। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস-এর।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি)-এর গবেষকদের উদ্ভাবিত এই কৃত্রিম পাতা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মতোই কাজ করে। এই প্রক্রিয়ায় সূর্যশক্তিকে কাজে লাগিয়ে শক্তি উৎপাদন করা যায়।
গবেষক ড্যানিয়েল নোসেরা জানিয়েছেন, একটি বাস্তবিক কৃত্রিম পাতা উদ্ভাবন বিজ্ঞানের ক্ষেত্রে এক দশকের অন্যতম সেরা উদ্ভাবন।’
গবেষক ড্যানিয়েল নোসেরা জানিয়েছেন, কম খরচে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য উদ্ভাবন যা গরিব এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য কাজে লাগবে।
জানা গেছে, কৃত্রিম পাতা দেখতে আসল পাতার মতো নয়। এটি তৈরি হয়েছে সিলিকন, ইলেকট্রনিক্স এবং বিভিন্ন অনুঘটক ব্যবহার করে, যা রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করে।
এক গ্যালন পানির সঙ্গে প্রখর সুর্যালোকে রেখে দিলে একটি পরিবারের সারাদিনের বিদ্যুৎ উৎপন্ন করতে পারবে এই ডিভাইসটি।
গবেষণার ফল প্রকাশিত হয়েছে আমেরিকান কেমিক্যাল সোসাইটির ২৪১তম জাতীয় সভায়।
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।