মিশর - মোবারকের পদত্যাগ - আমার ক্ষুদ্র অনুভূতি
১১ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এতোদিন এই খবরগুলো অনলাইন পত্রিকা আর নিউজ সাইটগুলো থেকে জেনে আসছিলাম। আজ একুশে বই মেলা থেকে ফেরার পথে বাসে বসে কী মনে করে মোবাইলে বিবিসি নিউজ টিউন করলাম। তখন শুনলাম মোবারক ক্ষমতা ছেড়ে দিয়েছে!
আমি মিশরের কোন নাগরিক নই, মিশরের স্বৈরতন্ত্র আমাকে একজন মিশরীও নাগরিকের মতোন ভাবিত করে না তুললেও মুক্তিকামী মানুষ হিসেবে আমি আরো শতসহশ্র মানুষের মতোই আশঙ্কাগ্রস্ত ছিলাম।
বিবিসি নিউজের একজন করেস্পন্ডেন্ট তাহরীর স্কয়ার থেকে সরাসরি সম্প্রচারের সময় বলছিলেন-
"আমি এই অভাবনীয় পরিস্থিতি নিয়ে কিছু বলার আগে শুধু এই জনতাকে দুই তিন সেকেন্ড শুনুন"তারপর আমি শুনতে পাচ্ছিলাম হাজার হাজার মানুষের গর্জন; আনন্দের-বিজয়ের-আত্মবিশ্বাসের গর্জন! সারা শরীরে যেনো নতুন একটা শক্তি অনুভূত হচ্ছিলো আমার; নিজেকে ঐ সহশ্র মানুষের একজন মনে হচ্ছিলো! বারবার উত্তেজিত কন্ঠে পার্শ্ববর্তী বন্ধুদের বলছিলাম এই খবর! ভেতরে ভেতরে গর্জন অনুভব করছিলাম প্রতি মুহুর্তে! বারবার একটাই কথা ফিরে ফিরে আসছিলো আমার ভেতর- ইনকিলাব জিন্দাবাদ, Long live revolution!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন