somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একুশে বই মেলায় শিশু-প্রহর প্রসঙ্গে

১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একুশে বই মেলা ২০১১'র মেলা আয়োজক কর্তৃপক্ষ শিশুদের অবাধ বিচরণ এবং ঝামেলাহীনভাবে বই দেখার ও কেনার জন্যে এই ফেব্রুয়ারী মাসের ১৫, ১৬ এবং ২৩ তারিখ শিশু-প্রহর ঘোষনা করেছে। এই তিন দিন মেলা খোলা থাকবে বিকেল ৩:০০ ঘটিকার বদলে সকাল ১১:০০ ঘটিকা থেকে এবং তা চলবে রাত ৯:০০ ঘটিকা পর্যন্ত। এই সময়ের মধ্যে সকাল ১১:০০টা থেকে বিকাল ৩:০০টা পর্যন্ত শিশুরা প্রবেশ করবে তাঁদের অভিভাবকদের সাথে; এরপর বিকাল ৩:০০টা থেকে প্রাপ্তবয়স্করা প্রবেশ করতে পারবেন।

আজ ছিলো ১৫ ফেব্রুয়ারী, তার প্রথম দিন। ঘোষিত প্রস্তাবনা অনুযায়ী মেলায় অংশগ্রহণকারী প্রকাশনা সংস্থাগুলো সকাল ১১:০০ ঘটিকায় তাঁদের দোকান খুলে ফেললেও সকাল ১১:৩৩ মিনিটের আগে কোন শিশুকে মেলা প্রাঙ্গনে প্রবেশ করতে দেখা যায়নি অথচ বিপরীতে প্রাপ্তবয়স্করা অবাধে প্রবেশ করছিলেন যা আসলে নিষেধ ছিলো! বিকেল ৩টার সময় মেলাতে শিশুদের সঙ্খ্যা নিতান্তই কম ছিলো এবং অন্যদিকে প্রাপ্তবয়স্কদের উপস্থিতি ছিলো উল্লেখযোগ্য; আজ "বই মেলা সরাসরি"-তে অনেকেই দেখে থাকবেন।

সপ্তাহের মাঝখানে শিশু-প্রহর নির্ধারণ একেবারেই অযৌক্তিক। গত বছর শিশু-প্রহর ঘোষনা করা হয়েছিলো দুটি শুক্রবারে যা আসলে তাঁদের জন্যে মেলায় আসার পক্ষে বেশ উপযোগী ছিলো। অভিভাবকগণ তাঁদের সন্তানদের মেলায় নিয়ে আসতে চাইলে সেটা সাপ্তাহিক ছুটি ছাড়া বলতে গেলে অসম্ভব। তথাপি মেলা কর্তৃপক্ষ এমন একটি ভুল নির্দেশনা দিলো!

আশা করছি কাল একুশে বই মেলা ২০১১'র ষোড়শ দিনে, দ্বিতীয় শিশু-প্রহরে শিশুদের অংশগ্রহণ আরো বেশি হবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×