somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বোমা বানাতে গিয়ে ঝলসালো স্বেচ্ছাসেবক দল নেতার হাত-মুখ

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বোমা বানাতে গিয়ে নাটোর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জুয়েল রানার (২২) হাত-মুখ ঝলসে গেছে। ঘটনার পরপরই তিনি পালিয়ে গেছেন। আজ বুধবার বিকেলে নাটোর সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জুয়েল রানা নাটোর থানার হরিশপুর ইউনিয়নের দত্তপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দাবি করেছে, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ চারটি গুলি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

নাটোর থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জুয়েল রানা নাটোর থানার হালশা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের রিকশাচালক আবুল কালামের বাসায় বেড়াতে যান। আবুল কালাম তাঁর খালা খোদেজা বেগমের স্বামী। বেলা তিনটার দিকে বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে জুয়েল রানার দুই হাত ও মুখমণ্ডল ঝলসে যায়। আহত অবস্থায় তিনি একটি অটোরিকশা ভাড়া করে ওই বাড়ি ছেড়ে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ও র‍্যাব-৫-এর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালান। এ সময় র‌্যাবের সদস্যরা আবুল কালামের ছেলে আরিফুল ইসলামের (২০) ঘর থেকে যুক্তরাষ্ট্রের তৈরি একটি পিস্তল, চারটি গুলি, একটি ম্যাগাজিন, ৫০ গ্রাম গান পাউডার, ২০টি খালি বোতল ও ১০টি মার্বেল উদ্ধার করে। ঘটনার পর থেকে আরিফুল ও তাঁর বাবা আবুল কালাম পলাতক।
এ ব্যাপারে জানতে চাইলে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাছান আলী বলেন, জুয়েল রানা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। আরিফুল ইসলাম যুবদলের কর্মী।
আবুল কালামের স্ত্রী খোদেজা বেগম এই প্রতিবেদককে জানান, তাঁর বোন মরিয়মের ছেলে জুয়েল সকালে তাঁর বাড়িতে আসেন। দুপুরের দিকে জুয়েল তাঁর কাছ থেকে পত্রিকার কাগজ চেয়ে নিয়ে তার ওপর সাদা পাউডার ও কিছু মার্বেল নিয়ে নাড়াচাড়া করছিলেন। এ সময় বিকট শব্দ হয়। লোকজন ছুটে আসার আগেই জুয়েল ওই বাড়ি ছেড়ে চলে যান। জুয়েল রাজনীতি করে, তবে কোন দলের রাজনীতির সঙ্গে যুক্ত, তা তিনি জানেন না বলেও জানান।
আজ বিকেল পাঁচটায় ওই বাড়িতে গিয়ে দেখা যায়, উদ্ধার করা মালামালগুলো বাড়ির উঠানে রাখা হয়েছে। র‌্যাবের সদস্যরা যাওয়ার আগেই বিস্ফোরণ স্থল লেপেপুছে রাখা হয়েছিল। তখনও মাটির কাঁচা গন্ধ রয়েছে। চারিদিকে বারুদের গন্ধও পাওয়া যাচ্ছিল।
ঘটনাস্থলে থাকা র‌্যাবের এএসপি জামাল আল নাসের প্রথম আলোর কাছে দাবি করেন, তাঁর বিরুদ্ধে প্রায় ২৭টি মামলা রয়েছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। জুয়েলকে এর আগেও অনেকবার গ্রেপ্তার করে হাজতে পাঠানো হয়েছিল। কয়েক মাস আগে তিনি জামিনে মুক্তি পান।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৪
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গুগুল মিটে হঠাৎ ব্লগীয় আড্ডা (টেস্ট)

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১০:৩৯

ব্লগের সবাই আশা করি ভালো আছেন। আজ বাংলাদেশের রাত ১০.৪৫ মিনিটে একটি ব্লগীয় আড্ডা'র আয়োজন করেছি। নিচে গুগল মিটের লিংক দিয়েছি। আপনারা সবাই আমন্ত্রিত। ইচ্ছা করলে, নিজের ভিডিও অফ রেখে... ...বাকিটুকু পড়ুন

“জ্ঞাতি ভাইদের দ্বারা আক্রান্ত হয়ে তার দন্ত মোবারক আর আগের জায়গায় নেই।”

লিখেছেন রাবব১৯৭১, ২৪ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:০৭

“জ্ঞাতি ভাইদের দ্বারা আক্রান্ত হয়ে তার দন্ত মোবারক আর আগের জায়গায় নেই।” ...বাকিটুকু পড়ুন

গুপ্তমুক্ত বাংলাদেশ চাই

লিখেছেন সালমান মাহফুজ, ২৪ শে এপ্রিল, ২০২৬ রাত ২:০৪

আর কত কাল গুপ্ত থেকে
চলবে তোদের এই রাজনীতি
মুখোশ খুলে মুখটা দেখা
'গুপ্ত' শুনলেই লাগে ভীতি

সুযোগ বুইঝা ঘাপটি মারোস
সুযোগ বুইঝা সাজোস বীর
হলগুলা কি তোদের একার
ছদ্মবেশী ছাত্রশিবির

ক্ষমতা ভাই খুব আরামের
তাইতো ছিলি লুঙ্গির তলে
লুঙ্গি... ...বাকিটুকু পড়ুন

আখিরাত ঠিক করার পাশাপাশি দুনিয়ার রাজনীতিতেও ঢুকে পড়লেন

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে এপ্রিল, ২০২৬ রাত ২:০৮


জাতীয় নির্বাচন শেষ হওয়ার দুই মাস পার হয়েছে। দেশের মানুষ একটু দম ফেলছে , চায়ের আড্ডায় যখন ভোটের উত্তাপ ফিকে হয়ে আসছে, ঠিক তখনই খবর এলো সংরক্ষিত নারী আসনের নির্বাচনের।... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীর কোথাও কেন রাত নামে না, আবার কোথাও সূর্য ওঠে না

লিখেছেন নতুন নকিব, ২৪ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:০৩

পৃথিবীর কোথাও কেন রাত নামে না, আবার কোথাও সূর্য ওঠে না

ছবি অন্তর্জাল থেকে সংগৃহিত।

জ্যোতির্বৈজ্ঞানিক বাস্তবতা, ভৌগোলিক প্রভাব এবং আধ্যাত্মিক প্রতিফলন

আমরা প্রতিদিন যে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখি, সেটাকে এতটাই স্বাভাবিক... ...বাকিটুকু পড়ুন

×