somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনন্তর ‘মোস্ট ওয়েলকাম টু’তে থাকছেন না জ্যাকি শ্রফ তবে!!

১৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাংলাদেশি অভিনয়শিল্পী ও পরিচালক এম এ জলিল অনন্তর ‘মোস্ট ওয়েলকাম টু’ ছবিতে অভিনয়ের কথা ছিল বলিউডের প্রখ্যাত অভিনেতা জ্যাকি শ্রফের। এ বছরের জুন মাসে ‘মোস্ট ওয়েলকাম টু’ ছবির শুটিংয়ে তাঁর অংশ নেওয়ারও কথা ছিল আর বাংলা ছবিতে তাঁর অভিনয় নিয়ে দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে অনন্তর বরাতে সংবাদও ছাপা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আর অনন্তর ছবিতে অভিনয় করা হচ্ছে না জ্যাকি শ্রফের। আজ প্রথম আলো ডটকমের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন ‘মোস্ট ওয়েলকাম টু’ ছবির নায়ক, পরিচালক ও প্রযোজক এম এ জলিল অনন্ত।‘মোস্ট ওয়েলকাম টু’ ছবির দৃশ্যে অনন্ত-বর্ষা

এ প্রসঙ্গে অনন্ত বলেন, ‘এ বছরের জুন মাসে জ্যাকি শ্রফের অংশের শুটিং করার কথা ছিল। কিন্তু নানাবিধ কারণে তখন আমরা ছবিটির শুটিং করতে পারিনি। আমরা তাঁর সঙ্গে যোগাযোগ করি পরবর্তী শিডিউলের জন্য। কিন্তু সে সময় তিনি আবার ব্যস্ত থাকবেন। তাই সব দিক বিবেচনা করে জ্যাকি শ্রফের চিন্তা থেকে আমাদের সরে আসতে হয়েছে। তবে বলিউডের বিপাশা বসু ঠিকই অভিনয় করবেন আমাদের ছবিতে।’

এদিকে ছয় মাস বিরতির পর থাইল্যান্ডে আবারও শুরু হতে যাচ্ছে ‘মোস্ট ওয়েলকাম টু’ ছবির শুটিং। ২৪ নভেম্বর ছবিটির শুটিংয়ের জন্য থাইল্যান্ড যাচ্ছে ‘মোস্ট ওয়েলকাম টু’ ছবির ইউনিট। ১৪ দিনের এই সফরে অনন্ত, বর্ষা, ইলিয়াস কোবরাসহ বেশ কয়েকজনের একটি দল সেখানে যাচ্ছে। আর সেখানেই আইটেম গানের শুটিংয়ে বিপাশা বসু অংশ নেবেন বলে জানিয়েছেন অনন্ত।

অনন্ত বলেন, ‘থাইল্যান্ডে বিভিন্ন লোকেশনে আমরা চারটি গানের শুটিং করব। আগামী ৩ ডিসেম্বর আইটেম গানের শুটিং করব। সেদিনই আমাদের সঙ্গে যোগ দেবেন বিপাশা বসু।’


প্রথম আলু!!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×