মূলত চারটি শর্ত পূরণ করলে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে সরে এসে নির্বাচনকালীন সরকারে যোগ দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার কথা বিবেচনা করছে প্রধান বিরোধী দল বিএনপি।
বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের বিভিন্ন সূত্রের সাথে কথা বলে এমন ধারনাই পাওয়া গেছে। দলটির নীতিনির্ধারকদের অনেকেই মনে করছে এই শর্তগুলি পুরণ হলে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড অনেকটাই তৈরী হবে। আর এই লেভেল প্লেইং ফিল্ড তৈরী হলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি থেকে কিছুটা ছাড় দিয়ে হলেও নির্বাচনে অংশ নিতে পারে বিএনপি। তবে যে কোনো মূল্যেই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, এমন নিশ্চয়তা থাকলেই শুধুমাত্র তারা নির্বাচনে যাবে।
তবে এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য বেশ কয়েকটি শর্ত পূরণ হতে হবে। সে শর্তগুলো হলো—
১। সরকার ও বিরোধী দলের মধ্যে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনাকে সরে যেতে হবে।
২। সংসদ ভেঙে দিয়ে এর পরবর্তী ৯০ দিনে নির্বাচন করতে হবে।
৩। বর্তমান নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে।
৪। প্রশাসন এখন যেভাবে ‘সাজানো’ আছে, বিশেষ করে ডিসি, এসপিদের রদবদল করতে হবে।
আর এই শর্তগুলি পুরণের জন্যই বিএনপি প্রধান দুই দলের মধ্যে একটি কার্যকর সংলাপ চায়। বিএনপির একটি সূত্র দাবি করেছে, এসব বিষয়ে দুই দল একমত হলে বিএনপি নির্বাচনকালীন সরকারে যোগ দেবে।
গতকাল সোমবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে এ বিষয় গুলি নিয়েই আলোচনা করেছেন বলে সূত্র জানিয়েছে।
আর আজ সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে ১৮ দলের যে প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর রাষ্ট্রপতি যদি দুদলের মধ্যে সংলাপের বিষয়ে উদ্যোগ নেন, তা হলে বিএনপি এসব বিষয় গুলি নিয়ে আলোচনা করবে।
রাষ্ট্রপতি কী উদ্যোগ নেন, তা দেখার জন্য বিএনপি দিন দুয়েক অপেক্ষা করবে। ইতিবাচক কোনো সাড়া না পেলে আবারও আন্দোলনের রাস্তায় হাঁটবে প্রধান বিরোধী দল।
সুত্র

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

