দাদার সাধ
০৪ ঠা অক্টোবর, ২০০৯ বিকাল ৪:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাঁধ বেঁধেছে গঙ্গাতে
তাই মরি রে মঙ্গাতে
এক ঘটি দে জল
দাদার হাতেই আটকে আছে
আমার জলের কল।
বরাক নদে বাঁধবে বাঁধ
এবার দাদার বড়ই সাধ
করবে আঁধার দুর
বিপর্যয়ে মরে মরুক
বাংলা-মনিপুর।
চামচিকেরা নাচছে তাই
আশায় এবার হবে ঠায়
দাদার আশীর্বাদ
এ সুযোগেই আসবে ঘরে
যাদু বুড়ির চাঁদ।
চোখ বুঁজে কি থাকবি আজ
পড়বে কি তোর মাথাতে বাজ
নেই কি মাটির টান
মায়ের জন্যে লড়তে রাজি
তাই ধরেছি গান।
আটকে দাদা আমার নদী
শুভাশীষে আমায় যদি
ভরিয়ে তোলে মন
ছেলে খেলায় ভুলব নারে
ছেড়ে বুকের ধন।
খোকা খুকু থাকবে না চুপ
আহা দেখ কি অপরূপ
মায়ের টানেই টান
জীবন দিয়েই রুখবে খোকা
জন্মভূমির মান।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক...
...বাকিটুকু পড়ুন

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান...
...বাকিটুকু পড়ুন
‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ
চলতি পথের গল্পঃ এক ‘মরচুয়ারী’র পথে দেখা কিছু...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন