somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজও যারা জীবিত

২৪ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৫:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি এক মৃত নগরীরর এখনো জীবন্ত একটি রাস্তার মোড়ের কথা বলছি। সেই শহরে আজও কিছু মুক্ত মানুষের সন্ধান পাওয়া যায় - যারা এখনো বেঁচে আছে। কিন্তু কতজন বেঁচে আছে তার কোন পরিসংখ্যান পাওয়া যায়না। কারন এদের সংখ্যা প্রতিনিয়তই পরিবর্তনশীল। আর তারা যে সকলেই এই শহরের আদি বাসিন্দা - এমন নয়। কেউ কেউ এসেছে ঐ অনেকদূরের পাহাড় শ্রেনীর ওপার থেকে, কেউ এসেছে উত্তরের রুক্ষ এলাকা থেক, কেউ বা এসেছে দক্ষিন থেকে- নৌকা করে, কারো গায়ে এখনও রেগে আছে গ্রামের সোদা গন্ধ। এছাড়াও আরও অনেকে এসেছে অনেক এলাকা থেকে।

কেউ এসেছে জীবিকার টানে, কেউবা ঘুরতে ঘুরতে পথ ভুলে। এদের মধ্যে ব্যাংকার যেমন আছে, বেকারও তেমন আছে। আছে মাস্টার, ডাক্তার আর লাইব্রেরীয়ান। কবি আর শিল্পি ছাড়াও আছে আইন ব্যবসায়ী আর নদীর মাঝি। আরও অনেকে আছে যারা কি করে তা আজও জানা হয়নি।
তবে যে যাই করুক কাজের মত তাদের বয়সেরও কোন উর্ধ্ব কিংবা নিম্ন সীমার বাধ বিচার ছিলনা। সারা দিন এরা শহরের মৃত মানুষের ভিড়ে মিশে থাকে। কিন্তু সন্ধ্যায় যখন মৃত মানুষেরা সারি সারি ঘরে ফেরে, তারা তখন চলে আসে সেই মহা স্থানে। তারা বাম দিক দিয়ে আসে, ডান দিক দিয়ে আসে; আসে উত্তর দিক থেকে, দক্ষিন দিক থেকে। তাদের আগমনের পদধ্বনীতে তখন জীবন্ত হয়ে উঠতে থাকে মোড়টি।

তাদের বসার জেন্যে কোন চেয়ার কিংবা মাদুরের ব্যবস্থা নেই। যদিওবা দু'একটা বেঞ্চি আছে, তাও সেই চা-ওয়ালাদের। ফুটপাথই তাদের একমাত্র ভরসা। বর্ষায় দোকানের সেড ছাড়া মাথা গোজার ঠাই নেই। তারপরও কারও মনে কোন অভিযোগ নেই। বরং তখন তারা ঝাল-পিয়াজ দিয়ে ক্ষিচুড়ি খাওয়ার গল্প বলে। শীতকালে ঠান্ডায় কাঁপতে কাঁপতে তারা সন্ধ্যা-রাত্রির কাঁচা রসের মিস্টি সুবাসের কথা বলে, তারা আসলে তাদের অতীতের কথা বলে। মাঝি বলে নদীর কথা, ফারাক্কা বাঁধের কথা। ভবঘুরে বেসুরা গলায় গায়- দেখা হয়নায় চক্ষু মেলিয়া__। কবি একটা কবিতা বলে। শিল্পী একটাটুকরা লাল দিয়ে দেয়ালের গায়ে একটা ছবি আঁকে, আইনের মানুষ হয়তো তখন আইনের কথা বলে। প্রকৃতি প্রেমী ভাবে, যদি লোডসেডিং এর সাতে সাথে উঁচু ভবন গুলোও মিলিয়ে যেত তবে দিগন্ত বিস্তৃত তারা ভরা আকাশ দেখা যেত...

এই ভাবে তাদের বাক্য গুলো, ভাবনা গুলো দেশ ছাড়িয়ে বিদেশে, বিশ্ব ছাড়িয়ে মহাবিশ্বে ভ্রমণ করতে থাকে। কখনো তারা ১-১-১ না ০-১-০ তা নিয়ে বিতর্ক করতে করতে ক্লান্ত হয়ে পড়ে। কথায় কথায় রাতও বেড়ে গভীর হয়। তখন তারা আবার ফিরে যায় মৃতদের মাঝে, শুয়ে পড়ে তাদের পাশে। তবে ফিরে যাওয়ার আগে তারা আগামীকাল আবার মিলিত হওয়ার কথা বলে। এই একই ধারা প্রবাহিত হয়ে আসছে অতীত থেকে। এবং একই ধারা বর্তমান হয়ে এগিয়ে যাবে ববিষ্যতের দিকে। যদিও ভবিষ্যত অনিশ্চিত । কারন এদের মধ্যে অনেকেই বিদায় নিয়েছে, কেউ কেউ বিদায় নিয়েছে চিরতরে। আমাকেও বিদায় নিতে হয়েছিল একদিন...

যদি কোন দিন পথপরিক্রমায় তুমি হাজির হও সেই মৃত নগরীতে, সন্ধান করো সেই মিলনাস্থানটির। যেখানে তুমি পেতে পার অনেক প্রশ্নের অজানা উত্তর।।
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:৩২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×