![]()
ছুড়ে ফেলা একটা সিগারেট রাস্তার পাশে
অবহেলিতদের প্রতিনিধিত্ব করছে আমার মত,যতনে মেসানো চুমু ছিল যার প্রারম্ভিকায়
ঠিক আমাদের পরিচয়কালীন সময়ের মত!
দেখেছ...............
তোমার আমার জীবনের গল্পে সামান্য একটা সিগারেট কেমন করে মিসে আছে
তাই বুঝি ছেলেরা প্রিয়াকে চুমু দেবার আগেই সিগারেটে চুমু খায়
প্রথাগত জীবনের তুচ্ছ রাগ অভিমান এইভাবে সিগারেটের সাথে বিলিন হয়েছে কত
তার হিসাব কেউ রাখেনি,
তুমি দুঃখের নাটক মঞ্চস্থ করতে থাক...............
আর আমি না হয়,সিগারেট শিল্পী হয়েই সমাপ্তি টানব।
পৃথিবীর সকল জীবিত প্রাণ ই এক একটা উপন্যাস
এই উপন্যাসের বাইরে কেউ যেতে পারেনি
আমার জীবন উপন্যাসে তুমি কবি পত্নী হলেও,তোমার উপন্যাসে তুমি বনিকের ঘরনী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

